সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

একটা সময় শাকিব আমার পুরুষ ছিল : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সম্পর্কের সুতা কেটে গেলেও শাকিব খান সম্পর্কে অপু বিশ্বাস বেশ নমনীয়। নিজের প্রাক্তন স্বামী হিসেবে কিং খানকে প্রাপ্য সম্মান দিতে ভোলেন না। সম্প্রতি আবারও বিষয়টি স্পষ্ট হলো অপুর কথায়।

সম্প্রতি এক অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অপু। সেখানে শাকিবকে নিজের পুরুষ হিসেবে উল্লেখ করেন। তার কথায়, ‘একটা সময় আমার পুরুষ হিসেবে ছিলেন তিনি। এখন আমার সন্তানের বাবা হিসেবে।’ এসময় নিজের অপু বিশ্বাস হয়ে ওঠার পেছনে শাকিব খানের অবদানের কথাও উল্লেখ করেন নায়িকা।

চলতি বছরের শুরুতে দুটি সিনেমা এসেছিল অপুর। এরপর নতুন সিনেমায় দেখা যায়নি তাকে। তবে কাজের জায়গা প্রসারিত করেছেন অভিনেত্রী। আত্মপ্রকাশ করেছেন ব্যবসায়ী হিসেবে। রাজধানীর আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন অপু।

উপস্থাপনায়ও নাম লিখিয়েছেন অপু। নিজের ইউটিউব চ্যানেলের জন্য তিনি নির্মাণ করেছেন একটি বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। ‘আড্ডা উইথ অপু বিশ্বাস’- নামের এ অনুষ্ঠানে অপু মুখোমুখি হন, নির্মাতা ও সাংবাদিকদের।

ওআ/কেবি

অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250