শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউকে ছাড়বো না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা আবারও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে তিনি যেহেতু হাত দিয়েছেন, কাউকে ছাড়বেন না।

রোববার (১৪ই জুলাই) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চীন সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে যখন হাত দিয়েছি, আমি ছাড়ব না৷ দুর্নীতিবাজ ধরছি বলেই, এখন সবাই জানতে পারছেন ৷ আমার বাসায় কাজ করে গেছে, সেও এখন ৪০০ কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলেই না ৷ তার অপরাধ জানতে পেরেছি, পরে তাকে বের করে দিয়েছি, নিজের মতো ব্যবস্থা নিয়েছি।  

শেখ হাসিনা বলেন, আপন-পর জানি না, দুর্নীতি যেখানে হোক, যেই হোক, আমি তাকে ধরবো ৷ জিরো টলারেন্স যখন বলেছি, তখন এটা করেই ছাড়বো ৷

টিকা কেনার দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, করোনা ভ্যাকসিন টেন্ডার ছাড়াই দ্রুত কিনতে হয়েছে, মানুষকে বাঁচিয়েছি ৷ নিয়মনীতি দেখতে গেলে তখন মানুষকে বাঁচাতে পারতাম না ৷ টেন্ডারে কিনতে গেলে কতদিন লাগতো? এখন যদি কেউ সেখানে দুর্নীতি খুঁজতে যান, যেতে পারেন। তবে সাংবাদিকদের তথ্য খোঁজা এবং ফাইল চুরি কখনো এক বিষয় না ৷ 

আরও পড়ুন: তিন হাজার বাংলাদেশি কর্মী নেবে ইইউভুক্ত চার দেশ : পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হয়েছি বলেই, দুর্নীতিবাজ ধরা পড়ছে ৷ অনিয়ম-জঞ্জালগুলো পরিষ্কার করছি আমরা ৷ এজন্য আমার ইমেজ নষ্ট হলে হোক, আমি তাদের ধরবোই৷ এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে, এখানে কোনো দ্বিধা নেই ৷

সরকারপ্রধান বলেন, প্রথমে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এখন জঙ্গিবাদ নিয়ন্ত্রণে, তাদের থামিয়েছি। এখন আমরা দুর্নীতি নিয়ে কাজ করছি। দুর্নীতিবাজদের ধরছি। এটা চলতে থাকবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‌অনেকে আমাকে বলেন, এটা করলে সরকারের ইমেজ নষ্ট হবে। আমি সেটা মনে করি না। যারা অপরাধ করছে, দুর্নীতিতে জড়াচ্ছে, তাদের ধরতে হবে। এক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।

সম্প্রতি আলোচিত ইস্যু প্রশ্ন ফাঁস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটা জিয়ার আমলে শুরু হয়েছে, আর খালেদা জিয়া এসে তো আরও একধাপ বেশি করেছে। তখন তো তালিকা আসতো। আর যা তালিকা তাই হতো। অন্য কোনো কিছু করার সুযোগ ছিল না। করলে তারা বেঁচে থাকতে পারবে না। এই তো ছিল বাংলাদেশের অবস্থা। সেটা ভুলে গেলে চলবে?

২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনিয়মের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, তারা যে অনিয়মগুলো করে রেখে গিয়েছিল, সেগুলো আবার সুস্থতায় ফিরিয়ে নিয়ে এসেছিলাম। ২০১৮ সালের পর থেকে আবার এরা কিছুটা হাতে পেয়ে যায়। বহুদিন তাদের পেছনে লেগে থেকে থেকে এখনে ধরতে পেরেছি। যখন ধরা পড়েছে, এটার তদন্ত হবে, বিচার হবে।

এ সময় প্রধানমন্ত্রী জানান, ঘুষ যে দেবে, আর ঘুষ যে নেবে উভয়েই অপরাধী। তিনি বলেন, যারা প্রশ্নপত্র ফাঁস করে আর যারা কেনে, তারা দুজনেই অপরাধী। কিন্তু এটা বের করবে কে? সাংবাদিকরা চেষ্টা করে বের করে দিক, ব্যবস্থা নেওয়া যাবে।

চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা আন্দোলন করছে, তারা আইন মানে না ৷ সংবিধান চেনে না ৷ সরকার কীভাবে চলে, তা নিয়ে তাদের কোনো ধারণা নেই ৷ পড়ালেখা করে জিপিএ পায়, কিন্তু এসব নিয়ে কোনো ধারণা রাখে না তারা ৷ আদালত তো রায় দিয়েছে, এখানে নির্বাহী বিভাগের কিছু করার নেই ৷ এটি আন্দোলনকারীদের বুঝতে হবে ৷ কোটা আন্দোলন এর পরেও চালিয়ে গেলে তারা চালাবে ৷ ধ্বংসাত্মক কর্মসূচি করলে আইন তার নিজ গতিতে বিষয়টিকে দেখবে ৷

এসি/কেবি

প্রধানমন্ত্রী জিরো টলারেন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250