বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত থেকে ফিরলেন পাচারের শিকার ৯ বাংলাদেশি নারী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি- সংগৃহীত

ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি নারীকে হস্তান্তর করেছে দেশটির পুলিশ। ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করা হয়। তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

সীমান্ত দিয়ে পাচারের শিকার নারীরা হলেন- তন্নি, রোজিনা, সুলতানা, লামিয়া, সিমা খাতুন, আনোয়ারা খাতুন, সোনিয়া, শাহিরোন ও জাহানারা। তারা কিশোরগঞ্জ, যশোর, খুলনা ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

তারা জানান, দালালের খপ্পরে পড়ে তারা অবৈধ পথে ভারতে যান। পরে সে দেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার অপরাধে পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামের ভারতের একটি এনজিও তাদের ছাড়িয়ে নিয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মজুমদার গণমাধ্যমকে জানান, ভারত সরকারের দেওয়া ট্রাভেল পারমিটে ফেরত আসা ৯ বাংলাদেশি নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে যশোরের দুটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেবে।

আই.কে.জে/

ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250