রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

উপদেষ্টা মাহফুজের ওপর বোতল নিক্ষেপ: আটক শিক্ষার্থী মুক্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ১৬ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল ছোড়ার ঘটনায় আটক শিক্ষার্থী হুসাইনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে দুই-তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে ডিবি কার্যালয়েই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম হুসাইন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ডিবি সূত্র জানিয়েছে, মোহাম্মাদ হুসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাকে চিহ্নিত করে গতকাল বৃহস্পতিবার (১৫ই মে) রাতে আটক করা হয়েছিল।

আজ শুক্রবার (১৬ই মে) বিকেলে ডিএমপির এক বার্তায় জানানো হয়, জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আটক ব্যক্তিকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে।

এইচ.এস/

মাহফুজ আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250