শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

‘আল্লাহ তুই দেহিস’: ফরিদা পারভীনের স্মরণসভায় ‘চুল কেটে’ প্রতীকী প্রতিবাদ সংস্কৃতিকর্মীদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৭ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৫

#

ফরিদা পারভীনের স্মরণসভায় ‘চুল কেটে’ প্রতীকী প্রতিবাদ সংস্কৃতিকর্মীদের। ছবি: সংগৃহীত

সেই বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দকে (৭০) জোর করে চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় ‘চুল কেটে’ প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন একদল সংস্কৃতিকর্মী। অনুষ্ঠানটি শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন উদ্যান এলাকায় লালনকন্যা ফরিদা পারভীনের স্মরণে আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন পরম্পরা।

ভোর ৬টায় শুরু হয়ে চলে সকাল ১০টা পর্যন্ত। ব্রহ্মপুত্র নদ পারের বরইতলায় চলে এর আয়োজন। বরইগাছের নিচে সাদা কাপড় বিছিয়ে গান করেন শিল্পীরা। চারদিকে ঘিরে অনুষ্ঠান দেখেন দর্শকেরা।

অনুষ্ঠানে শুরুতে মাজার ভাঙা, সংস্কৃতিতে আঘাত ও মানুষের ওপর অত্যাচারকারীদের প্রতি ঘৃণা জানানো হয়। আর সম্প্রতি তারাকান্দার হালিম উদ্দিন আকন্দকে যেভাবে ধরে জোর করে চুল কেটে দেয়, তার প্রতীকী প্রতিবাদ হিসেবে আয়োজক কবি শামীম আশরাফের চুলও কেটে দেওয়া হয়।

এর আগে শুভেচ্ছা বক্তব্যে কবি শামীম আশরাফ বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে প্রতিবাদ জানাই। আমরা দু-এক দিন ধরে একটি ঘটনা দেখছি, তিনজন মানুষ একটা মানুষকে জোর করে ধরে তার লম্বা চুল কেটে দিচ্ছে। যখন চুল কেটেই দিচ্ছে, তখন লোকটি সর্বশেষ কথা বলে দিচ্ছেন, “আল্লাহ তুই দেহিস।” এই যে “দেহিস”-এর ভেতর দিয়ে আমরা প্রতিবাদ জানাই। মাজার সংস্কৃতির ওপর যারা আঘাত করছে, শিল্প-সংস্কৃতির মানুষের ওপর যে অত্যাচার করা হচ্ছে, এর প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন, শিল্প-সংস্কৃতির নগরী ময়মনসিংহ। মাজার সংস্কৃতি, শিল্প-সংস্কৃতি ও নানাবিধ মানুষের ওপর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এসব নিয়ে তাদের আজকের আয়োজন লালনকন্যা ফরিদা পারভীনের মহাপ্রয়াণে। এত বড় মানুষের প্রয়াণে সারাদেশে কোনো আয়োজন হয়নি। এ জন্য তারা তাকে স্মরণ করে ছোট একটি আয়োজনের চেষ্টা করেছেন।

শিল্পী খাইরুল ইসলাম জানান, লালনের গান নিয়ে সারা বিশ্বে আজ যে চর্চা হচ্ছে, সেই গানকে এগিয়ে নিয়ে গেছেন কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন। তার প্রয়াণের পর আজ তারা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন। এই দেশের সুর ও সংগীতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্ম সারাদেশে একসঙ্গে কাজ করবে।

ফরিদা পারভীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250