মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা *** রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা *** বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন *** ওসমান হাদিকে গুলি: 'সর্বদলীয় সমাবেশে' সংহতি জানালেও যায়নি বিএনপি *** আনিস আলমগীরের গ্রেপ্তার-রিমান্ডের ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্বেগ *** অ্যাডিলেডের স্পিন–দুর্গে ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার পেসারকে নিল ইংল্যান্ড *** নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুন প্রত্যাশা জাতির মনে *** নির্বাচন শুধু প্রশাসনিক প্রস্তুতির বিষয় নয়: জিল্লুর রহমান *** আনিস আলমগীর ওয়ার জার্নালিস্ট, দেশে এরকম দ্বিতীয় জন নেই

এসএসসিতে ফল ভালো না হওয়া শিক্ষার্থীদের সাহস দিলেন খায়রুল বাসার ও জোভান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ১১ই জুলাই ২০২৫

#

খায়রুল বাসার ও জোভান। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১০ই জুলাই) প্রকাশিত হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। গত কয়েক বছরের তুলনায় এবার গড় পাসের হার কম। এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। যেসব শিক্ষার্থীর ফল খারাপ হয়েছে, তাদের উদ্দেশে বার্তা দিয়েছেন ছোটপর্দার দুই অভিনেতা খায়রুল বাসার ও ফারহান আহমেদ জোভান।

খায়রুল বাসার পরামর্শ দিলেন মন খারাপ না করে নতুন করে শুরু করার। ফেসবুকে খায়রুল বাসার লেখেন, ‘রেজাল্ট খুব বাজে হয়েছে বা ফেল করেছেন বলে মন খারাপ করবেন না। বরং খুব বেশি খুশি হয়ে এক-দুদিন রেস্ট নিয়ে নতুন করে দুর্দান্ত শুরু করুন। রেজাল্ট খারাপ হওয়ার চেয়েও খুব খারাপ কিছু হয় জীবনে। শুকরিয়া, আল্লাহ আপনাদের সুস্থ রেখেছেন সুন্দর রেখেছেন।'

ছোটপর্দার আরেক অভিনেতা ফারহান আহমেদ জোভান এসএসসি ও সমমান পরীক্ষার ফলকে একটি কাগজের সঙ্গে তুলনা করেছেন। ফেসবুকে এই অভিনেতা লেখেন, ‘রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা। কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা।’

জে.এস/

অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250