বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

ওটিটিতে আসছে রাজ-ফারিণের ‘ইনসাফ’ সিনেমা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘এশা মার্ডার’ দিয়ে শুরু হয়েছিল গত কোরবানি ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর ওটিটি যাত্রা। গত ৩১শে জুলাই বিঞ্জে এশা মার্ডার মুক্তির পর ৭ই আগস্ট চরকি ও হইচইয়ে আসে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে কোরবানি ঈদের আরেক সিনেমা ‘ইনসাফ’।

৪ঠা সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে চরকিতে মুক্তি পাবে শরিফুল রাজ-তাসনিয়া ফারিণ অভিনীত ইনসাফ। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এ সিনেমায় ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ।

মোস্ট ওয়ান্টেড এই সন্ত্রাসীকে নিয়ে সবাই যখন আতঙ্কে, তখন তাকে নিয়ে কাজ শুরু করে পুলিশ কর্মকর্তা জাহান খান। এ চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

ইনসাফ সিনেমায় অনেক চমক রেখেছেন নির্মাতা। ভিন্ন লুকে তিনি হাজির করেছেন মোশাররফ করিমকে। সিনেমায় মোশাররফ অভিনয় করেছেন একজন চিকিৎসকের চরিত্রে। তার অভিনীত চরিত্রটির মাধ্যমে তুলে এনেছেন চিকিৎসা সেবার সিন্ডিকেশনের কথা। অতিথি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। তার উপস্থিতিও চমকে দিয়েছে দর্শকদের।

এ ছাড়া ‘আকাশেতে লক্ষ তারা’ গানটি নতুনভাবে ব্যবহার করা হয়েছে সিনেমায়। সংগীতশিল্পী-অভিনেত্রী জেফারও আছেন ইনসাফে। ‘ধামাকা’ শিরোনামের গানে পারফর্ম করেছেন তিনি। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ও নাভেদ পারভেজের সংগীতায়োজনে গানটিও গেয়েছেনও জেফার।

জে.এস/

শরিফুল রাজ তাসনিয়া ফারিণ বাংলা সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250