বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এক সময় সাকিব আল হাসানের কাছে ছিল হাতের তালুর মতো চেনা। বাংলাদেশের জার্সিতে ১৪৪ ম্যাচ তো তিনি খেলেছেনই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) অসংখ্য ম্যাচ খেলেছেন এই মাঠে। কিন্তু এই চেনা মিরপুরই গত এক বছরে সাকিবের কাছে হয়ে উঠেছে অচেনা।

বাংলাদেশের জার্সিতে সাকিব সবশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে। ভারতের বিপক্ষে সেই টেস্ট ম্যাচ হয়েছিল কানপুরে। সেই টেস্টের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন মিরপুরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে নিয়েই শুরুতে দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু নানা জটিলতায় ঘরের কাছাকাছি এসেও ফিরতে হয়েছিল বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে।

সাকিব গত এক বছরে মিরপুরে কেন, বাংলাদেশের জার্সিতে কোথাও খেলতে পারেননি। এমনকি ২০২৫ বিপিএলেও খেলার সৌভাগ্য হয়নি তার। কবে তিনি বাংলাদেশের জার্সিতে ফিরতে পারবেন, সে ব্যাপারে এখনো ঘোর অনিশ্চয়তা। তবু মিরপুরে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। 

ক্রিকবাজকে কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘অবশ্যই ১০০ পারসেন্ট (মিরপুরে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলা)। আমার চেয়েও এটা ভক্ত-সমর্থকদের কাছে অনেক বড় ব্যাপার। যদি এমনটা হয়, তাহলে আমার জীবনের সবচেয়ে ভালো কিছু হবে।’ একই সঙ্গে সাকিবের দাবি, কোনো সংস্করণ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি অবসর নেননি।

১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়েছেন বলে সাকিব পেয়েছেন ‘রেকর্ড আল হাসান’ উপাধি। তেমনি বিতর্কও তাকে নিয়ে কম হননি। বিভিন্ন কারণে খবরের শিরোনাম হয়েছেন বারবার। এমনকি বাংলাদেশের তারকা অলরাউন্ডারের নামের পাশে ‘শোরুম আল হাসান’ উপাধিও জুটে গিয়েছিল। যদিও ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার এগুলো নিয়ে তেমন একটা মাথা ঘামান না।

ক্রিকবাজকে সাকিব বলেন,‘মানুষের যার যার ভাবনা থাকতে পারে। আমি এটা নিয়ে চিন্তিত না। মানুষ কী ভাবছে আমার ব্যাপারে, সেটা নিয়ে আমি কিছু মনে করি না।’

বাংলাদেশের জার্সিতে গত ১২ মাসে খেলতে না পারলেও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন সাকিব। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগসহ (সিপিএল) বিশ্বের বিভিন্ন টি-টেন টুর্নামেন্টেও খেলেছেন তিনি। এ মাসের শুরুতে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া যুক্তরাষ্ট্রে মাইনর লিগ ক্রিকেটে (এমআইএলসি) আটলান্টা ফায়ারের জার্সিতে চ্যাম্পিয়ন হয়েছেন সাকিব। তারই এক সতীর্থ সাগর প্যাটেল ক্রিকবাজের সঙ্গে কথা বলতে গিয়ে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন।

আটলান্টা ফায়ারের ব্যাটার সাগর প্যাটেল বলেন, ‘সে হাসছিল। বাচ্চার মতো মনে হচ্ছিল। আমাদের সঙ্গে খেলাটা সে উপভোগ করছিল। শুধু খেলার জন্যই খেলা না। ভালোবেসেই খেলেছিল আমাদের সঙ্গে। সব সময় মজা করছিল আমার সঙ্গে।’

ওয়ানডেতে এখন পর্যন্ত এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড সাকিবের। মিরপুরে ৮৯ ওয়ানডেতে ৪.০৮ ইকোনমিতে নিয়েছেন ১৩১ উইকেট। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামকে। শারজায় পাকিস্তানি বাঁহাতি পেসার ৭৭ ওয়ানডেতে ৩.৫৫ ইকোনমিতে নিয়েছেন ১২২ উইকেট।

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250