শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী দীনেশ ত্রিবেদী *** শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি *** মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী *** নিম্নমানের বই সরবরাহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী *** চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা *** জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনা এখনো ভারতে বিশেষ মর্যাদায়, দীনেশ ত্রিবেদীর বক্তব্যে মিলছে সেই ইঙ্গিত *** হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারেন লাখো ইয়েমেনি সেনা *** জামায়াতের আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে *** ইসরায়েলগামী বিমানের ককপিটে কুড়াল নিয়ে হামলা, সেই সহকারী পাইলটের পরিচয় কী

চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশসানের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার রাত নয়টা থেকে ১১টা পর্যন্ত উপাচার্য ও উপ- উপাচার্যের সঙ্গে আন্দোলনকারী ২০ শিক্ষার্থী বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে অবরোধ তুলে নেওয়া হলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল শুরু হয়। এছাড়াও ক্লাসে ফেরার সিদ্ধান্ত জানান তারা।

প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির বিবৃতিতে বলেন, একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার ব্যাপারটি পুনর্বিবেচনা করার জন্য শুক্রবার অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় পাঠানো হবে। ততক্ষণ হলগুলোতে শিক্ষার্থীরা থাকতে পারবেন।

আরও পড়ুন: ২৮শে এপ্রিল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাস চলবে শনিবারও

এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের জের ধরে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বন্ধের বিষয়টি জানানো হয়। 

একই সঙ্গে বিকেল ৫টার মধ্যে ও ছাত্রীদের শুক্রবার সকাল নয়টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এমন সিদ্ধান্ত প্রত্যাখান করে হল না ছাড়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। প্রতিবাদে তারা শাহ আমানত পরিবহনের আটকে রাখা দুটি বাসে আগুন ধরিয়ে দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।

এসকে/ আই.কে.জে/

চুয়েট আন্দোলন স্থগিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250