শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী *** পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো *** পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ *** জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে *** আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী *** একে অপরের ওপর বাজি ধরেছিলেন, হারলেন দুজনই *** টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর) *** পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন

এত এত রসগোল্লা খায়, তবু মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় ও গ্ল্যামারে সমার্থক। বড়পর্দায় তার মুগ্ধকর উপস্থিতির পাশাপাশি বাস্তবজীবনেও তিনি এক স্বতন্ত্র স্টাইল আইকন। অভিনয়ের মাধ্যমে যেমন দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন, ঠিক তেমনি সামাজিক মাধ্যমেও নিয়মিত নিজের নজরকাড়া উপস্থিতি জানান দেন তিনি।

দুই বাংলার সিনেমায় অবাধে কাজ করে চলেছেন জয়া আহসান। গত ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয় অভিনীত সিনেমা ‘ওসিডি’। গত বছর তার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। দেশে মুক্তি পায় ‘তাণ্ডব’, ‘উৎসব’,‘ফেরেশতে’এবং ‘জয়া আর শারমিন’। অন্যদিকে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমা।

এবার শুটিং সেটে প্রস্তুত নিয়ে আসা এবং কাজকে গুরুত্ব দেওয়া অভিনেত্রী হিসেবেই জয়া আহসানকে দেখেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

সম্প্রতি ‘সংগীত বাংলায়' দেওয়া এক সাক্ষাৎকারে জয়া আহসানের অভিনয় দক্ষতার পাশাপাশি তার খাবার নিয়েও মজার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বুম্বাদা।

এদিকে টালিউডের পাশাপাশি গত কয়েক বছর বলিউডেও নিয়মিত কাজ করছেন অভিনেতা প্রসেনজিৎ। বাণিজ্যিক থেকে অন্যধারার সিনেমা—এমনকি হালের ওয়েব সিরিজেও তিনি দাপুটে অভিনেতা। সব যুগেই ‘সফল’ অভিনেতা হিসেবে তার পরিচয়। ‘জুবিলি’, ‘স্কুপ’, ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘মালিক’। 

এর আগে ২০১৯ সালে অতনু ঘোষ পরিচালিত রোমান্টিক থ্রিলার সিনেমা 'রবিবার'-এর মাধ্যমে প্রসেনজিৎ ও জয়া আহসান প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন। এরপর পরিচালক সৃজিত মুখার্জির 'দশম অবতার' সিনেমাতেও দেখা গেছে তাদের একসঙ্গে।

জয়া আহসান প্রসঙ্গে কথা উঠতেই বিস্ময় প্রকাশ করে প্রসেনজিৎ বলেন, ' শুটিং সেটে জয়া আহসান একদম তৈরি হয়ে আসে। শট দেওয়ার সময় তাকে দেখলে মনে হবে—পুরোটা তৈরি হয়ে আসা একজন অভিনেত্রী।'

জয়া যে ‘খাদ্যরসিক’ সেটি কাছ থেকে দেখেছেন প্রসেনজিৎ। তিনি বলেন, জয়ার আরও একটা অদ্ভুত দিক আছে—ও কোনো দিনও মোটা হয় না। এত এত রসগোল্লা খায়। বুম্বাদা বলেন, আমি একদিন ওকে জিজ্ঞেস করেছিলাম—তুই এত রসগোল্লা খাস কীভাবে? ও যখনই সময় পায় খায়, আসনও করে না, কিন্তু ওর গায়ে ফ্যাট ধরে না।

'বিশ্বাস করার মতো না, ও এত এত খেতে ভালোবাসে। ও বলে— বুম্বাদা আমি তো খাই। আমি বলি তুই তো আসনও করিস না, ব্যায়ামও করিস না। বলে—না, আমি খেতে ভালোবাসি, আমার কিছু হয় না। আমি বললাম—ভালো। সুন্দর!'

জে.এস/

জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250