শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

যেখানে মাত্র ১০০ টাকায় মিলছে মুরগি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৪ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। 

গত শনিবার (২৩শে মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরের পাশে মুনস্টার কমিউনিটি সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম।

জানা গেছে, সীতাকুণ্ডের বাজারে এখন ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা। ১০০ টাকা ভর্তুকি দিয়ে অর্ধেক দামে স্থানীয় অসচ্ছল মানুষের মাঝে মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মো. মহিউদ্দিন বহদ্দা চৌধুরী।

তার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘বিএন্ডএফ কেয়ার’ রমজান মাসজুড়ে অর্ধেক দামে মুরগি বিক্রি করবে। কম দামে মুরগি কিনতে ভিড় করছেন স্থানীরা।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১০০ টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি করবে ওই প্রতিষ্ঠানটি। একজন ৩ কেজি করে মুরগি কিনতে পারবেন।

ওআ/

মুরগি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250