বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুনর্গঠনে চার কমিটি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুনর্গঠনের জন্য চার কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৯শে আগস্ট) বিকালে ফেসবুক পোস্টে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি জানান, নিম্নোক্ত টিমগুলো মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করবে। ইতোমধ্যে আমাদের সমর্থনে গঠিত সমন্বয়ক কমিটিগুলো বহাল থাকবে এবং বিভিন্ন পরিসরে নতুনভাবে সকল কমিটি পুনর্গঠন করা হবে। শৃঙ্খলা রক্ষা এবং ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করতে বর্তমান কমিটিগুলোর অথোরাইজেশন এবং নতুন কমিটি গঠনে কাজ করবে। ছাত্র-জনতার অভ্যুত্থান রক্ষা এবং জনমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ সময় তিনি ফেসবুক পোস্টের সঙ্গে একটি তালিকা যুক্ত করে দিয়েছেন। এতে অর্গানাইজিং উইং, প্রোগ্রাম ইম্লিমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং ও অথোরাইজেশন নামে ৪টি কমিটি প্রদান করা হয়।

তালিকায় আট সদস্যের অর্গানাইজিং উইং গঠনের কথা বলা হয়েছে। তারা হলেন, আবু বাকের মজুমদার, আবদুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, শাহিন আলম, শ্যামলী সুলতানা জেদনি, নাঈম আবেদিন, সানজানা আফিফা অদিতি এবং খান তালাত মাহমুদ রাফিকে যুক্ত করা হয়েছে।

প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইংয়ে ১৮ জনকে যুক্ত করা হয়েছে। তারা হলেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল কাদের, মাহিন সরকার, আরিফ সোহেল, আকরাম হোসাইন রাজ, হামজা মাহবুব, নুর নবি, শুভ আহমেদ, শাহীনূর সুমি মোবাশ্বের আলম, হাসিব আল ইসলাম, মোহাম্মদ রাসেল, উমামা ফাতেমা, আনিকা তাহসিনা, রওনক জাহান, মেহেদী ইসলাম ও তকিউদ্দিন আহমেদ।

আন্দোলনের তিন সদস্যবিশিষ্ট মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং গঠন করা হয়েছে। তারা হলেন রিজওয়ান রিফাত, আব্দুল্লাহ সালেহীন অয়ন এবং তাহমিদ আল মুদাসসির চৌধুরী। এছাড়া আন্দোলনের অথোরাইজেশন কমিটিতে রয়েছেন সারজিস আলম ও আবু বাকের মজুমদার।

ওআ/কেবি


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250