রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে দেশটির একটি আদালত জামিন দিয়েছেন। মঙ্গলবার (২৬শে আগস্ট) এ জামিন মঞ্জুর করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যগত কারণে আদালতের শুনানিতে রনিল বিক্রমাসিংহে দেশটির সরকারি হাসপাতাল থেকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন। তাকে ৫০ লাখ রুপি (১৬,৬০০ ডলার) বন্ডের শর্তে মুক্তি দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির তারিখ আগামী ২৯শে অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

বিক্রমাসিংহের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৩ সালে ব্রিটেনে একটি ব্যক্তিগত সফরে সরকারি তহবিল থেকে ৫৫ হাজার ডলার খরচ করেছিলেন। তিনি তার স্ত্রীর একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে এই সফরে গিয়েছিলেন।

কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট নিলুপুলি লঙ্কাপুরা কঠোর নিরাপত্তার মধ্যে এই দীর্ঘ শুনানি পরিচালনা করেন। শুনানির আগে কলম্বোর আদালতের বাইরে বিক্রমাসিংহের শত শত সমর্থক ও বিরোধী রাজনীতিবিদ জড়ো হয়েছিলেন।

বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) দাবি করেছে, তার বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যদিও প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এই অভিযোগ অস্বীকার করেছে। ইউএনপির ডেপুটি লিডার আকিলা বিরাজ কারিয়াওয়াসাম সাংবাদিকদের বলেন, ‘এই বিক্ষোভ আমাদের বিচার বিভাগের স্বাধীনতার লক্ষণ।’

৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে পেশায় আইনজীবী। ২০২২ সালে প্রেসিডেন্ট হওয়ার আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড ছয়বার দায়িত্ব পালন করেছেন তিনি। বিক্রমাসিংহে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার স্ত্রীর ব্রিটেনে সফরের খরচ ব্যক্তিগত তহবিল থেকে মেটানো হয়েছিল।

২০২২ সালে শ্রীলঙ্কা যখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে তখন রনিল বিক্রমাসিংহে (জুলাইয়ে) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তার মেয়াদকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের সহায়তা নিশ্চিত করেন এবং কঠোর ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনেন।

শ্রীলঙ্কা রনিল বিক্রমাসিংহে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250