বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি *** ওয়ালটন হাই-টেকের ১৮০% নগদ ও ১০% স্টক লভ্যাংশ সুপারিশ *** উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গঠনে বাংলাদেশ ব্যাংক-কমিউনিটি ব্যাংক চুক্তি *** বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বরখাস্ত ও হয়রানি বন্ধের আহ্বান পেশাজীবী মানবাধিকার পরিষদের *** সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় নির্বাচন দাবি *** ঘুষের অভিযোগে অপসারিত বিচারপতি জামায়াতে, ২২ বছর পর ফিরল সেই বিতর্ক, প্রশ্ন ‘পাপমুক্তির’ রাজনীতি নিয়ে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলন করলে আগে স্থানীয়দের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী *** ‘১৭ বছর বিএনপিকে টিকিয়ে রেখেছেন যুবলীগ নেতা, এখন তার বিরুদ্ধেই ষড়যন্ত্র’ *** চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস *** মাদ্রাসার জন্য পাকিস্তানে ভাঙা হলো ১০০ বছরের পুরোনো মন্দির

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতে মডেল মেঘনা কারাগারে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে সদ্য বিদায় নেওয়া সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের একটি অনানুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে আটক করেছে পুলিশ। পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়েছেন। তিনি এখন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

মেঘনা আলমের ঘটনায় দেওয়ান সামির নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মেঘনা আলমের সহযোগী ছিলেন। ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গতকাল শুক্রবার রাতে (১১ই এপ্রিল) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অবশ্য শুক্রবার এক বার্তায় দাবি করে, তাকে ‘নিরাপত্তা হেফাজতে’ নেওয়া হয়েছে। মেঘনা আলমকে অপহরণ করা হয়েছে, এমন কথা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার থেকে ছড়িয়ে পড়ার পর ডিএমপি গতকাল ফেসবুকে বার্তাটি দেয়।

ডিএমপি বলছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তরাষ্ট্রীয় সম্পর্কের অবনতির অপচেষ্টা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়, এমন দাবি করে ডিএমপি বলছে, আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে। মেঘনা আলম ২০২০ সালে অনুষ্ঠিত মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান।

ঢাকাস্থ সৌদি দূতাবাস ও বাংলাদেশ সরকারের কয়েকটি সূত্র সুখবর ডটকমকে বলেছে, রাষ্ট্রদূত ঈসা বাংলাদেশে তার দায়িত্বের মেয়াদ প্রায় শেষ করে চলতি এপ্রিলে ঢাকা ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। এরই একপর্যায়ে সম্প্রতি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে জানান, একজন নারী ‘আর্থিক সুবিধা নেওয়ার জন্য’ তার সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন। তাকে বিভিন্ন হুমকি দিচ্ছেন। 

রাষ্ট্রদূতের অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনা আলমের যোগাযোগ থাকার বিষয়টি জানতে পারে। পুলিশ মেঘনা আলমের পরিবারের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করে। তবে এ উদ্যোগ ব্যর্থ হয়।

একপর্যায়ে মেঘনা এক ফেসবুক পোস্টে দাবি করেন, কয়েকজন লোককে রাষ্ট্রদূত ঈসা পুলিশ দিয়ে তুলে নিয়েছেন। তাকে হুমকি দেওয়া হয়, সরকার রাষ্ট্রদূতের পক্ষে থাকবে। তিনি যেন রাষ্ট্রদূতকে জড়িয়ে ফেসবুকে কিছু পোস্ট না করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, সৌদি রাষ্ট্রদূত গত বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাতেই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয়। আটক হওয়ার আগে মেঘনা ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, ‘পুলিশ পরিচয়ধারীরা’ তার বাসার দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করছেন। 

প্রায় ১২ মিনিট ধরে চলা সেই লাইভে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং একাধিকবার সৌদি রাষ্ট্রদূতের কথা উল্লেখ করেন। তবে তাকে আটকের পরপরই ফেসবুক লাইভ বন্ধ হয়ে যায়। ভিডিওটি পরে তার আইডিতে পাওয়া যায়নি। তবে কয়েকজন ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন।

ওই অভিযানে অংশ নেওয়া ভাটারা থানার এক কর্মকর্তা বলেন, ‘আমরা মেঘনা আলমকে আটকের জন্য বসুন্ধরা এলাকায় যাই। দরজা খুলতে তিনি অনীহা দেখান। পরে তাকে আটক করে মিন্টো রোডে নিয়ে যাওয়া হয়।’

রাষ্ট্রদূত ঈসা বুধবার দিবাগত রাতে ঢাকা ত্যাগ করেন। তিনি ঢাকায় যে হোয়াটসঅ্যাপ নম্বরটি ব্যবহার করতেন, সুখবর ডটকমের পক্ষ থেকে সেই নম্বরে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

সরকার কর্মী পাঠানোসহ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অবদান রাখার জন্য গত জানুয়ারিতে রাষ্ট্রদূত ঈসাকে ‘বাংলাদেশ ডিপ্লোমেটিক এক্সিলেন্স মেডেল’ প্রদান করে।

সরকারি কয়েকটি সূত্র বলেছে, পুলিশ ও সরকারের একাধিক সংস্থার কর্মকর্তারা দফায় দফায় মেঘনা আলমের সঙ্গে কথা বলেন। তারা বোঝার চেষ্টা করেন ঢাকায় বিদেশি কূটনৈতিক মহলে কার কার সঙ্গে তার (মেঘনা) যোগাযোগ রয়েছে। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার কোনো ভিডিও রয়েছে কী না।

এর বাইরে সৌদি আরবে বাংলাদেশের প্রায় ২৫ লাখ শ্রমিকের উপস্থিতি ও বড় শ্রমবাজারসহ বিভিন্ন কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্বের দিকগুলো বিবেচনায় নিয়ে রাষ্ট্রদূত ঈসার বিষয়টি থেকে তাকে (মেঘনা) সরে আসতে অনুরোধ করা হয়। তবে মেঘনা কোনো প্রকার সহযোগিতা করতে রাজি না হওয়ায় পুলিশ তাকে আদালতে সোপর্দ করার সিদ্ধান্ত নেয়।

এইচ.এস/

মেঘনা আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

🕒 প্রকাশ: ০২:১৬ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

ওয়ালটন হাই-টেকের ১৮০% নগদ ও ১০% স্টক লভ্যাংশ সুপারিশ

🕒 প্রকাশ: ০১:৫৬ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গঠনে বাংলাদেশ ব্যাংক-কমিউনিটি ব্যাংক চুক্তি

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বরখাস্ত ও হয়রানি বন্ধের আহ্বান পেশাজীবী মানবাধিকার পরিষদের

🕒 প্রকাশ: ০১:৩১ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় নির্বাচন দাবি

🕒 প্রকাশ: ০১:০৭ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250