সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

বাংলাদেশিদের ভিসা দিতে ছুটির দিনেও কাজে ব্যস্ত মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশিদের ভিসা দিতে ছুটির দিনেও কাজ করছেন মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে জানানো হয়, দুর্দান্ত খবর! আমেরিকার ভিসার চাহিদা মেটাতে ঢাকার দূতাবাস কর্মদিবসে তো বটেই, সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করছে! ২০২৪ সালের দ্বিতীয় ‘সুপার ফ্রাইডে’-তে আমরা ১৫০ জনেরও বেশি ইমিগ্র্যান্ট এবং ৪৫০ জন নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীর সাক্ষাৎকার নিয়েছি।

আরো পড়ুন: এক বছরে দ্বিগুণ বাংলাদেশিদের বিদেশ ভ্রমণ

পোস্টে আরো বলা হয়, সর্বশেষ তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন ও সামাজিক মাধ্যমে আমাদের অনুসরণ করুন।

প্রসঙ্গত, আমেরিকায় স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য আবেদন করতে (পর্যটন, ব্যবসা, শিক্ষা এবং আরও কিছু ক্ষেত্রে) আপনি অনলাইনে ফরম (ডিএস–১৬০) পূরণ করতে পারেন। আমেরিকায় স্থায়ীভাবে বসবাস এবং কাজ করতে ইচ্ছুক এমন বিদেশি নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া হয়। এ সংক্রান্ত প্রয়োজনীয় ফরমগুলোর জন্য আপনি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস সাইটে যেতে পারেন।

এইচআ/ আই. কে. জে/ 

 


মার্কিন দূতাবাস সুপার ফ্রাইডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250