বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি: সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, তারা আশা করছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত চিঠি পাবে নির্বাচন কমিশন (ইসি)। তিনি বলেন, চিঠি না পেলেও ইসি আরও আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকলেও ইসি তার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

আজ বুধবার (৬ই আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, যেদিন ভোট গ্রহণ করা হবে, তার মাস দুয়েক আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সংবাদ ব্রিফিংয়ে এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের চলমান প্রস্তুতির অগ্রগতিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা সৃষ্টি করা, ভোটার উপস্থিতি নিশ্চিত করা, এআইয়ের অপব্যবহার রোধ করা এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তবে তারা আশা করছেন, আগামী নির্বাচন আয়নার মতো স্বচ্ছ হবে।

আরেক প্রশ্নের জবাবে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আরও কয়েক মাস সময় আছে। এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে তারা আশা করছেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন আরও জানান, নির্বাচনের প্রস্তুতিমূলক বড় কাজগুলোর মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ পর্যায়ে, সংসদীয় আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ চলছে, কেনাকাটাও চলছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে বড় প্রস্তুতিমূলক কাজগুলো শেষ হয়ে যাবে বলে তারা আশা করছেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ চায়।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250