শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

প্রধানমন্ত্রীর কাছে মামলার শিকার ২৮২ সাংবাদিকের তালিকা দিল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ১৮ই মে ২০২৬

#

সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। ছবি: পিএমও

গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সম্পাদক পরিষদের পক্ষ থেকে হত্যাসহ বিভিন্ন মামলার শিকার ২৮২ জন সাংবাদিকের তালিকা দেওয়া হয়েছে। আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সম্পাদক পরিষদের সদস্য ও ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম।

সম্পাদক মাহ্‌ফুজ আনাম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা তালিকা দিয়েছি। সেখানে আমরা বলেছি যে প্রায় ২৮২ জন সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে। তার মধ্যে ৯৪ জন হত্যা মামলার আসামি, সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বলেছি।’

পরিষদের এ সদস্য বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই তালিকা দিয়েছি এবং এই তালিকাটা যে একদম সম্পূর্ণ তা বলব না, অসম্পূর্ণ থাকতে পারে। কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করে দিয়েছি। প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করেছেন এবং তথ্যমন্ত্রীকে বলেছেন এবং এ ব্যাপারে ওনারা একটা উদ্যোগ নেবেন।’

মাহ্‌ফুজ আনাম বলেন, ‘আমরা খুব দৃঢ়ভাবে বলেছি যে এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়। এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়।’

এ বিষয়ে প্রধানমন্ত্রী কি বলেছেন, এমন প্রশ্নের জবাবে ডেইলি স্টার সম্পাদক বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) এটা খুবই আন্তরিকতাভাবে নিয়েছেন এবং আন্তরিকতার সঙ্গে উনি এটা গ্রহণ করেছেন এবং বলেছেন যে ওনারা পরীক্ষা করবেন এবং এই ব্যাপারে ওনারা আগ্রহী।’

এ দিকে বৈঠকে গণমাধ্যম কমিশন করার লক্ষ্যে একটি ‘পরামর্শক কমিটি’ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি নিউএজ সম্পাদক নুরুল কবির।

সম্পাদক পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—সম্পাদক পরিষদের সভাপতি নিউএজ সম্পাদক নুরুল কবির, সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক।

অন্যদিকে সরকারের পক্ষ থেকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

জে.এস/

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250