বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

মোশাররফ করিমকে ভাবনার আবেগভরা চিঠি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪০ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ, ভারতসহ পাঁচটি দেশে একসঙ্গে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘হুব্বা’। মোশাররফ করিমের নাটক কিংবা সিনেমার নতুন নতুন কাজের জন্য  ভক্তরা মুখিয়ে থাকেন সব সময়।শুক্রবার (১৯শে জানুয়ারি) দেশের ৬৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘হুব্বা’। একই দিনে সিনেমাটি রিলিজ হয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও আরব আমিরাতে। এটি নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা-নির্মাতা ব্রাত্য বসু।

হুব্বায় অভিনয় করে দর্শকমহলের পাশাপাশি অভিনয়শিল্পীদেরও প্রসংশা কুড়িয়েছেন মোশাররফ করিম। সবাইকে রীতিমতো মুগ্ধ করেছে তার অভিনয়।

সিনেমাটি দেখার পর ফেসবুকে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন শোবিজ তারকারা। পিছিয়ে নেই অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও। মোশাররফ করিমের অভিনয় দেখে প্রশংসার পাশাপাশি তাকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চিঠিও লিখেছেন তিনি।

ভাবনার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—

প্রিয় মোশাররফ করিম, গতকাল ‘হুব্বা’ দেখছি। আমি সিনেমা হলে গিয়ে দেখি, দায়িত্ব নিয়েই দেখি। মোশারফ করিম আমাদের সকলের প্রিয় অভিনেতা, আমার সঙ্গে তার সম্পর্কটা ছিল একদম বাবা-মেয়ের মতোন, আমি সবসময় আমার বাবার চেহারার সঙ্গে এই লোকটার চেহারার মিল পাই।

গতকাল হলে গিয়েও বারবার তাই মনে হচ্ছিল, বাবা মেয়ের যেমন অকারণে অভিমান হয় আমাদেরও হয়তো তাই হয়েছিল। তা-ও অন্য লোকের কারণে, ছোট ছিলাম, আবেগ ছিল ভয়ংকর, তাই রাগও করেছিলাম অনেক, সেও বাবার মতো করেই আমার সব কথা চুপ করে শুনেছে। বাবার মতোই কিছুই বলেনি। বড় মানুষ এমনই হয়।

আরো পড়ুন: আবারও হলিউডে অভিনয় করবেন দীপিকা

শোনো তোমাকে বলছি— ‘হুব্বা’ হয়ে যা দেখাইলা তুমি বাবারে বাবা। তুমি জানো তুমি কত বড় অভিনেতা? একের পর এক সিনেমা করো। কারণ, তুমি ১০০ তে ২০০। অনেক ভালোবাসা, কালকে হলে তোমাকে দেখে যেমন খুশি হয়েছি তেমনি মনটাও খারাপ হয়েছে। তোমাকে অনেক দিন দেখি না, আড্ডাও হয় না। আমি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছি, পরে আমার চেহারা চিনতে অসুবিধা হবে। ইতি, ভাবনা।

এসি/ আই.কে,জে/


মোশাররফ করিম ভাবনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250