বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ফরিদা পারভীনের অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪২ পূর্বাহ্ন, ১৫ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী ফরিদা পারভীনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। গত রোববার (১৩ই জুলাই) রাতে তাকে কেবিনে নেওয়া হয়। এ তথ্য জানিয়েছেন তার ছেলে ও ব্রাক ইউনিভার্সিটির শিক্ষক ইমাম জাফর নূমানী।

ফরিদা পারভীন গত ৫ই জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কিডনির সমস্যাসহ নানা অসুখে ভুগছেন তিনি। একুশে পদকপ্রাপ্ত এ শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হলে গত ৯ই জুলাই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়।

জাফর নূমানী বলেন, ‘রোববার রাতে মাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। মা আগের চেয়ে ভালো আছেন। কথাও বলতে পারছেন। ডাক্তার বলেছেন ভিজিটর নিয়ন্ত্রণ করতে। মা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন- এজন্য সবার দোয়া চাই।’ ফরিদা পারভীন এখন পর্যবেক্ষণে রয়েছেন বলে জানান তার ছেলে।

জে.এস/

ফরিদা পারভীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250