শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

জাতির জন্য নিবেদিত ছিলেন বিজ্ঞানী ওয়াজেদ মিয়া :পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৯ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিজ্ঞানী ওয়াজেদ মিয়া জাতির জন্য নিবেদিত ছিলেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। 

৯ই মে ( বৃহস্পতিবার) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রয়াত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন।  

মন্ত্রী বলেন, প্রয়াত বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ছিলেন জাতি ও মানবতার জন্য নিবেদিতপ্রাণ। তার জীবন ও কর্ম থেকে অনেক কিছু শেখার আছে। তিনি বঙ্গবন্ধুর জামাতা, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বামী হয়েও সে পরিচয় দিয়ে কিছু করেননি। সেবার ব্রত নিয়ে গবেষণা করেছেন। আজকের পরমাণু শক্তি কমিশন তারই প্রেরণার ফসল। 

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য লায়ন মশিউর আহমেদের সভাপতিত্বে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট বলরাম পোদ্দার, ফিনল্যান্ড আওয়ামী লীগ সভাপতি মো. হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ সভায় বক্তৃতা করেন।

এইচআ/ এনএম/ 

পররাষ্ট্রমন্ত্রী বিজ্ঞানী ওয়াজেদ মিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250