সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

আফগানিস্তানের মাটি থেকে হামলা হলে সে দেশের ‘গভীরে আঘাত’ হানা হবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালেবান সরকারকে সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের ওপর সন্ত্রাসী হামলা চালানো হলে ইসলামাবাদ ‘আফগানিস্তানের গভীরে’ আঘাত হানবে।

বুধবার (২৯শে অক্টোবর) ভোরে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ঘোষণা দেন, আফগান মাটি থেকে শুরু হওয়া সীমান্ত সন্ত্রাস মোকাবিলায় তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে হওয়া আলোচনায় দুপক্ষ ‘কার্যকর সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে’। খবর ডনের।

আফগানিস্তান থেকে আন্তসীমান্ত হামলার ক্ষেত্রে পাকিস্তানের হাতে কী বিকল্প আছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পার্লামেন্ট হাউসে খাজা আসিফ বলেন, ‘আমরা অবশ্যই আঘাত হানব, নিশ্চিতভাবেই হানব।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘যদি তাদের ভূখণ্ড ব্যবহার করা হয় এবং তারা আমাদের ভূখণ্ড লঙ্ঘন করে, তবে প্রতিশোধ নিতে যদি আমাদের আফগানিস্তানের গভীরে যেতে হয়, আমরা অবশ্যই তাই করব।’

এর আগে ২৫শে অক্টোবর দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার পর খাজা আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে এর অর্থ হবে ‘প্রকাশ্য যুদ্ধ’।

জে.এস/

খাজা আসিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250