শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বোরকা পরে সংসদে প্রবেশ করায় তীব্র বিতর্ক, অধিবেশন স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিনেটে আবারও বিতর্কের জন্ম দিলেন ওয়ান নেশন পার্টির সিনেটর পলিন হ্যানসন। জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপনের অনুমতি না পাওয়ার পর তিনি বোরকা পরে সিনেট চেম্বারে প্রবেশ করেন।

হ্যানসনকে বোরকা পরে চেম্বারে বসতে দেখে অনেক সিনেটর তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি পোশাকটি খুলতে অস্বীকৃতি জানালে অধিবেশন স্থগিত করতে হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গ্রিনস পার্টির নিউ সাউথ ওয়েলসের সিনেটর মেহরিন ফারুকি ঘটনাটিকে ‘স্পষ্ট বর্ণবাদী আচরণ’ বলে আখ্যা দেন। পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র মুসলিম সিনেটর ফাতিমা পেইম্যানও এটিকে ‘লজ্জাজনক’ মন্তব্য করেন।

সরকারি লেবার পার্টির সিনেট নেতা পেনি ওং এবং বিরোধী দলের অ্যান রাসটন—উভয়েই হ্যানসনের আচরণ নিন্দা করেন। পেনি ওং বলেন, এ ধরনের আচরণ সিনেটের মর্যাদার সঙ্গে যায় না। হ্যানসন পোশাক খুলতে অস্বীকৃতি জানানোয় তিনি তাকে সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব দেন।

পলিন হ্যানসন ২০১৭ সালেও একইভাবে বোরকা পরে সিনেটে প্রবেশ করে আলোচনার জন্ম দিয়েছিলেন। অভিবাসনবিরোধী রাজনীতির জন্য পরিচিত এই সিনেটর দীর্ঘদিন ধরে বোরকা নিষিদ্ধের দাবি করে আসছেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে তিনি জানান, তার প্রস্তাবিত বিল সিনেট বাতিল করায় প্রতিবাদস্বরূপ তিনি বোরকা পরে চেম্বারে প্রবেশ করেছেন। তার ভাষায়, যদি পার্লামেন্ট বোরকা নিষিদ্ধ না করে, তাহলে আমি নিজেই দেখাব কেন এটি নিষিদ্ধ করা উচিত।

জে.এস/

বোরকা নিষিদ্ধ করার প্রস্তাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250