শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

সাংবাদিকদের জন্য সাশ্রয়ী দামে দুধ, ডিম, মাংস বিক্রি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় রাজধানীসহ সারাদেশে প্রথম রমজান থেকে শুরু করেছে সুলভমূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি কার্যক্রম। শনিবার (৮ই মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের জন্য এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আবু সুফিয়ান বলেন, শুক্রবার (৭ই মার্চ) পর্যন্ত ছয় দিনে প্রায় ৬ কোটি টাকার পণ্য বিক্রি করা হয়েছে। প্রতিদিন কোটি টাকার পণ্য বিক্রি হচ্ছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, রাজধানীতে প্রতিদিন ২৫টি স্পটে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া ঢাকার বাইরে হাজারখানেক স্পটে পণ্য বিক্রি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার বলেন, দেশের মানুষের মধ্যে সুলভমূল্যে প্রোটিনজাতীয় খাদ্যপণ্যের সরবরাহ বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই কার্যক্রম হাতে নিয়েছে। এসব পণ্য ক্রয়ে সারাদেশের নারীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

সাংবাদিকদের জন্য এই কার্যক্রম শুরু করায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারকে ধন্যবাদ জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, এই ধরনের মানবিক কার্যক্রম যত বাড়ানো যাবে, দেশের মানুষ তত উপকৃত হবে। রমজান মাসে প্রোটিনজাতীয় পণ্যের যে সংকট তৈরি হয়, তা এবার হয়নি। এটি অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত পরিকল্পনার অংশ।

এইচ.এস/


সাংবাদিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250