বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ও বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলনে নিহতদের স্মরণে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (১১ই সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত এবং বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলনে নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে আগামী ১৪ই সেপ্টেস্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হবে। ১৫ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, এই সমাবেশের স্থান এখনও নির্ধারিত হয়নি। তবে নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে- এই দুটি স্থানের যেকোনো একটিতে এই সমাবেশের আয়োজন করা হবে।

এ ছাড়া গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ই সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে ‘গণতন্ত্রের’ র‌্যালি অনুষ্ঠিত হবে বলেও জানান ডা. জাহিদ।

এর আগে, দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

ওআ/কেবি

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250