শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

বাংলাদেশিদের ১ দিনেই ভিসা দেবে চীন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশিরা উন্নত চিকিৎসার জন্য চীনে যেতে চাইলে জরুরি রোগীরা যেন একদিনের মধ্যেই ভিসা পান সে বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে রাষ্ট্রদূত এ তথ্য জানান।

ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওইদিনই ভিসা দিতে পারি সে রকম ব্যবস্থা করতে চাই।

আরও পড়ুন: পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল হলো

এ সময় পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের মধ্যে একটি রাজনৈতিক বার্তা আছে জানিয়ে তিনি বলেন, এই সফর ছিল খুবই কার্যকর। মিউচ্যুয়াল বেনিফিশিয়ারি সহযোগিতা অব্যাহত থাকবে।

রাষ্ট্রদূত ওয়েন আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চীন সম্মান করে। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন নাক গলাতে পছন্দ করে না।

এসি/কেবি


ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250