শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

আজ যেসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (নদ্দা) এলাইনমেন্ট হতে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে।

সে কারণেই বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না। গতকাল বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: একমাত্র বাঙালি জাতিই ভাষার জন্য জীবন দিয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকার গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, আমেরিকা দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজিসহ কুড়িল বিশ্বরোড থেকে শাহজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়াও আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। এসময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এসি/কেবি


গ্যাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250