বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

মাকে নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন স্ট্যাটাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘মা’ শুধু একটি শব্দ নয়, একটি অনুভূতি, একটি ভালোবাসা, একটি আশ্রয়। চার বছর আগে মা শেফালি বিশ্বাসকে হারান জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে আজও মাকে প্রতিটি নিঃশ্বাসে অনুভব করেন তিনি। এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানালেন এ নায়িকা।

অপু বিশ্বাস লিখেছেন, চার বছর পেরিয়ে গেল, মা আমাকে ছেড়ে চলে গেছেন। কিন্তু মায়ের উপস্থিতি আমি প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে আজও অনুভব করি। জীবনের প্রতিটি বাঁকে মা আমার পাশে থাকতেন, তার শিক্ষায় আমরা বড় হয়েছি। আজ তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, তার মূল্যবোধ এবং তার শেখানো কথাগুলো আমার জীবনের প্রতিটি কাজে পথপ্রদর্শক হিসেবে রয়ে গেছে।

আরও পড়ুন: কোন অপমানে কাঁদলেন জ্যোতি!

তিনি আরও লিখেছেন, মায়ের স্মৃতির প্রতি বিনম্র  শ্রদ্ধা জানাই। তিনি যেখানে আছেন, সেখান থেকেই আমাদের দিকে চেয়ে আছেন, আমাদের মঙ্গল কামনা করছেন। মা, তোমাকে খুব মিস করি। তোমার শূন্যতা কখনো পূরণ হবে না। কিন্তু তোমার স্মৃতি আমাকে সাহস দেয়, এগিয়ে চলার প্রেরণা দেয়। তুমি চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৮ই সেপ্টেম্বর রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস। এর কয়েক দিন আগে তিনি স্ট্রোক করেন।

এসি/ আই.কে.জে/

অপু বিশ্বাস আবেগঘন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250