সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিল্পে গ্যাস সরবরাহ কাল থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী *** সাইবার সুরক্ষা আইনে ফিরছে ডিএসএর ছায়া, মতপ্রকাশ নিয়ন্ত্রণের শঙ্কা *** ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী *** এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের ছবি *** ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নাম বদলে জিন্নাহ হল করার দাবি *** শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা *** সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী *** সাত ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন, ১২ নভেম্বর শুরু *** স্বাধিকার চায় স্কটল্যান্ড–ওয়েলস–উত্তর আয়ারল্যান্ড, ঘোষণা আসতে পারে আজ *** মেসি কখনো এভাবে বলেননি, ইয়ামালের সমালোচনায় সাবেক বার্সা তারকা

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২২ অপরাহ্ন, ১৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভরত ‎চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা কর্মসূচি স্থগিত করেছেন। আজ রোববার (১৮ই মে) বিকেলে দাবিদাওয়া বিবেচনার আশ্বাস ও কয়েক ঘণ্টার আলোচনার পর চাকরিচ্যুতদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

তিনটি শর্তে বিক্ষোভ স্থগিত করা হয়েছে বলে সন্ধ্যার পরে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া আট সদস্য জানান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরখাস্ত হওয়া সৈনিক মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আমাদের সৈনিক নাইমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে। আগামীকাল সেনাবাহিনীর সদস্যরা ও আমাদের আট প্রতিনিধি গিয়ে নাইমুলসহ গ্রেপ্তার সবাইকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করবেন।’

কামরুজ্জামান আরও বলেন, ‘১০ বছরের নিচে যেসব সৈনিকের চাকরির বয়স ছিল, তাদের পুনর্বহালের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। যাদের চাকরির বয়স নেই, তাদের পেনশনের আওতাভুক্ত করা হবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে। তবে নাইমুলসহ অন্যদের মুক্তি না দিলে ফের কর্মসূচি দেওয়া হবে। সেই পর্যন্ত সবাইকে ঢাকায় অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।’

এর আগে আজ দুপুর থেকে স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ শুরু করেন চাকরিচ্যুতরা। কর্মসূচির মধ্যেই সেনাবাহিনীর ‎ভেটেরান ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের কথা শোনেন।

বিকেলে প্রথম দফার আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের দাবিদাওয়াগুলো শুনেছি। আমরা সব দাবিদাওয়া নোট করেছি। এগুলো নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

এইচ.এস/

বিক্ষোভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250