শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী *** সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার *** শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ *** এক জুলাই আন্দোলনকারীর বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন *** আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা করবে বাংলাদেশ *** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

আমদানি হচ্ছে মেট্রোরেলের একক যাত্রার আরও চার লাখ টিকিট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের একক যাত্রার টিকিটের সংকট অবসান হতে যাচ্ছে। নতুন করে চার লাখ ৪০ হাজার টিকিট কেনার চেষ্টা চলছে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এরই মধ্যে ২০ হাজার টিকিটের চালান হাতে পেয়েছে সংস্থাটি। এসব টিকিট মেট্রো স্টেশনগুলোতে সরবরাহ করা হয়েছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, বুধবার (১লা জানুয়ারি) ভারত থেকে আমদানি করা আরও ২০ হাজার একক যাত্রার টিকিট হাতে পাবে ডিএমটিসিএল। আরও ৩০ হাজার টিকিট আগামী সপ্তাহের মধ্যে আসবে। এভাবে ধাপে ধাপে তারা চার লাখ ৪০ হাজার টিকিট কিনবে। এতে নতুন করে টিকিট সরবরাহে শিগগিরই সংকট কেটে যাবে।

মেট্রোরেলে যাত্রীদের জন্য দুই ধরনের টিকিট রয়েছে—একটি এমআরটি পাস বা র‍্যাপিড পাস, অন্যটি একক যাত্রার টিকিট। র‍্যাপিড পাস কেনা যাত্রীরা টাকা না শেষ হওয়া পর্যন্ত যেকোনো সময় যাত্রা করতে পারেন। আর একক যাত্রা করা যাত্রীদের স্টেশন থেকে তাৎক্ষণিক টিকিট কিনে যাত্রা করতে হয়। গন্তব্যে পৌঁছার পর স্টেশন থেকে বের হওয়ার সময় সেই টিকিট ফেরত দেওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন: নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

একক যাত্রার ২ লাখ ৬৮ হাজার ৪৪১টি টিকিট মেট্রোরেল স্টেশনগুলোতে দেওয়া হয়েছিল। কিন্তু গত অক্টোবরে ডিএমটিসিএল জানায়, ২ লাখ ৪০ হাজারের মতো একক যাত্রার টিকিট খোয়া গেছে বা নষ্ট হয়েছে। খোয়া যাওয়া টিকিটগুলো যাত্রীরা ফেরত না দিয়ে স্টেশন থেকে বেরিয়ে গেছেন। এসব টিকিট ফেরত দিতে বিজ্ঞপ্তিও দিয়েছে ডিএমটিসিএল। তবে যাত্রীদের কাছ থেকে তেমন সাড়া পায়নি। এছাড়া আরও কিছু টিকিট ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুই মাস ধরে উত্তরা থেকে মতিঝিল চলাচলকারী এমআরটি-৬ (মেট্রোরেল) একক যাত্রার টিকিট তীব্র সংকট দেখা দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমটিসিএলের এক কর্মকর্তা জানান, জাপান, থাইল্যান্ড ও ভারত থেকে মেট্রোরেলের একক যাত্রার চার লাখ নতুন টিকিট কেনা হবে। এর মধ্যে টিকিটের মূল জোগানদাতা জাপান, তবে কার্ডগুলো প্রিন্ট হয় ভারত থেকে।

ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর প্রকল্প পরিচালক মো. জাকারিয়া গণমাধ্যমকে বলেন, গত ২১শে ডিসেম্বর ভারত থেকে ২০ হাজার টিকিট ঢাকায় এসেছে। কাস্টমসের কিছু জটিলতার কারণে তা হাতে পেতে কিছুটা দেরি হয়েছে। মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) কাস্টমসের জটিলতা নিরসন হয়েছে। আশা করি আগামীকাল টিকিটগুলো হাতে পাব। তারপর দ্রুত টিকিটগুলো স্টেশনে সরবরাহ করবো।

এসি/ আই.কে.জে/          

মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

এক জুলাই আন্দোলনকারীর বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা করবে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250