বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চিতাবাঘের আক্রমণ থেকে তারকা ক্রিকেটারকে বাঁচাল পোষা কুকুর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৪

#

প্রতীকী ছবি

আবারও প্রাণে বাঁচলেন জিম্বাবুয়ের সোনালি প্রজন্মের তারকা ক্রিকেটার গাই হুইটাল। এবার চিতাবাঘের আক্রমণের শিকার হন তিনি। পোষা কুকুরের সহায়তায় বেঁচে যান জিম্বাবুয়ের সাবেক এই অলরাউন্ডার। 

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এমন তথ্য জানিয়েছেন গাই হুইটালের স্ত্রী হানা হুইটাল।

সাবেক এই তারকা ক্রিকেটারের সাফারির ব্যবসা রয়েছে। তুরগে ও সেভ নদীর মাঝে ব্যবসায়িক প্রতিষ্ঠান তার। সেই ব্যবসায়িক কাজেই বের হয়েছিলেন তিনি। এমন সময় তাকে আক্রমণ করে একটি চিতাবাঘ।

অনেক চেষ্টা করেও বাঘটির কাছ থেকে ছাড়া পাননি তিনি। তখন তাকে বাঁচানোর চেষ্টা করেন তার পোষা কুকুর চিকারা। পরে চিতাবাঘটি কুকুরটিকেও আক্রমণ করে। যদিও শেষ পর্যন্ত চিতাবাঘের কাছ থেকে রক্ষা পান দুজনই।

হুইটালের স্ত্রী হানা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সে খুবই ভাগ্যবান মানুষ। প্রথমে কুমির আর এখন চিতাবাঘের হাত থেকে রক্ষা পেল। সে ভাগ্যবান যে চিকারা (পোষা কুকুর) ওর (হুইটাল) সঙ্গে ছিল। হুইটালকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করেছে। না হলে কী হতো আমরা কেউ জানি না। আপাতত হুইটালের গায়ে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। তবে সেগুলো ঠিক হয়ে যাবে।’

এইচআ/  

গাই হুইটাল চিতাবাঘ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250