সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কাশতে কাশতে নাজেহাল পুতিন—ভিডিও সরিয়ে নিল ক্রেমলিন *** নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ *** কুকুরছানা উদ্ধার অভিযানে ক্রীড়া প্রতিমন্ত্রী *** নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে টি-টোয়েন্টিতে আবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত *** দুদকের ডিজির পাসওয়ার্ডসহ আইফোন ছিনতাই *** প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু *** যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনারকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া ঘিরে আলোচনা-সমালোচনা *** রুনা লায়লার গানে ‘বর্ণমালা’ চিনেছে ভারতের বিলুপ্তপ্রায় জাতি, খবরটি শোনার পর যা বললেন শিল্পী *** বিশ্রামাগারে ছিল না পানি, রাস্তা ছিল নোংরা—রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফর ঘিরে বিতর্ক *** মূল্যস্ফীতি আরও বেড়ে ৯ শতাংশ ছাড়াল

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ৯ই মার্চ ২০২৬

#

ফাইল ছবি

দেশের তিন জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ সোমবার (৯ই মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

জে.এস/

আবহাওয়া অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250