শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হজরত উমর (রা.)–এর পর সৎ, দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক হচ্ছেন জিয়াউর রহমান: বরকতউল্লা বুলু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩০ পূর্বাহ্ন, ১৫ই আগস্ট ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শতাব্দীর শ্রেষ্ঠ মহামানব এই বাংলাদেশে এসেছিলেন। আমি নির্দ্বিধায় বলতে পারি, তৃতীয় বিশ্বে নয়; মুসলিম বিশ্বে হজরত উমর (রা.)–এর পরে যদি কোনো রাষ্ট্রনায়ক এসে থাকেন সৎ, বুদ্ধিমান এবং দেশপ্রেমিক, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

গতকাল বৃহস্পতিবার (১৪ই আগস্ট) দুপুরে কুমিল্লার লাকসাম পৌরসভা মিলনায়তনে স্থানীয় বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বরকতউল্লা বুলু এ কথাগুলো বলেন। এদিন লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।

বরকতউল্লা বুলু বলেন, ‘আপনারা দেখবেন, উনি (জিয়াউর রহমান) যখন শাহাদাতবরণ করেন, তখন ওনার গলায় একটা কবচ ছিল। উনি রুপার একটি ছোট্ট কবচ গলায় রেখে দেশ চালাতেন। এটা কোনো কবচ নয়, এখানে একটা ছোট্ট কোরআন শরিফ উনি বুকে রেখে রাষ্ট্র পরিচালনা করতেন। যে ব্যক্তি ৩০ পারা কোরআন শরিফ বুকে রেখে রাষ্ট্র পরিচালনা করেন, তার চাইতে মুমিন মুসলমান, খাঁটি দেশপ্রেমী হতে পারে না।’

বরকতউল্লা আরও বলেন, ‘ওই ব্যক্তি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে গেছেন। এই দলের প্রতি ১৭ বছর শেখ হাসিনা ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন, এই দলকে ভেঙে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছেন। আমরা আমাদের বাবার জানাজা পড়তে পারিনি, মায়ের জানাজা পড়তে পারিনি, আমরা ব্যবসা-বাণিজ্য করতে পারিনি। আমাদের ৬৫ লক্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা। ২০ হাজার নেতা-কর্মী মৃত্যুবরণ করেছেন। হাজার হাজার নেতা-কর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, ব্যবসা-বাণিজ্য চলে গিয়েছে। এখানে হিরু ও হুমায়ুনকে গুম করা হয়েছে। তাদের মাগফিরাত কামনা করছি। এই ১৭ বছরে বিএনপির একজন ওয়ার্ডের নেতাকেও শেখ হাসিনা নিতে পারেননি।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘যারা একাত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধের ঘোষণাকে অস্বীকার করে, যারা ৩০ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করে, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নেই। তাদের বাংলাদেশে ভোট করারও কোনো অধিকার নেই।’ তিনি বলেন, ‘আমরা একটি মধ্যমপন্থী রাজনৈতিক দল, আমরা উগ্রবাদিতায় বিশ্বাস করি না।’

সম্মেলনের উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তা ছিলেন বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান, সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

বরকতউল্লা বুলু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250