শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান *** তারেক রহমানের শপথে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। খবর আল জাজিরার।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়—বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা আছে কি না? জবাবে আব্বাস আরাঘচি বলেন, ‘ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। ফাঁসি দেওয়ার প্রশ্নই ওঠে না।’

আরাঘচি জানান, তার সরকারের কাছে এখন পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বলেন, ‘তিন দিনের সন্ত্রাসীবিরোধী অভিযানের পর, পরিস্থিতি এখন শান্ত। এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সময়ে এই মন্তব্য করলেন যার কিছু আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা এবং মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ হয়েছে বলে তিনি আশ্বস্ত হয়েছেন।

ইরানের খুবই গুরুত্বপূর্ণ সূত্রের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে ট্রাম্প জানান, ইরানের সংকট কোনদিকে যায় সেদিকে নজর রাখবেন। যদিও ইরানে সামরিক হামলার সম্ভাবনাকে উড়িয়ে দেননি।

তেহরান থেকে আল জাজিরার সাংবাদিক তোহিদ আসাদি জানিয়েছেন, সারাদেশের মানুষের মধ্যে একটি চাপা উদ্বেগ বিরাজ করছে। গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের একটি মনস্তাত্ত্বিক চাপ মানুষের মধ্যে রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, স্থানীয় মুদ্রার মূল্য হ্রাস এবং জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের বিরুদ্ধে গত ডিসেম্বরে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। পরে তা দ্রুত ছড়িয়ে পরে যা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। বিরোধীরা যদিও হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেন।

জে.এস/

পররাষ্ট্রমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250