মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ইউটিউবে ১০০০ ভিউ হলে কত টাকা পাওয়া যাবে?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সোস্যাল মিডিয়ায় আয় করার অন্যতম একটি প্ল্যাটফর্ম ইউটিউব। বিশ্বের লাখ লাখ মানুষ ইউটিউবে কনটেন্ট তৈরি করে মাসে হাজার হাজার ডলার আয় করছেন। তবে অনেকেই প্রশ্ন করেন, ইউটিউবে ১ হাজার ভিউ হলে ইউটিউব চ্যানেল মালিক কত টাকা আয় করতে পারেন?

আসলে ইউটিউবে ১ হাজার ভিউ হলে কত আয় হবে তা নির্ভর করে বেশ কয়েকটি বিষয়ের ওপর। যেমন- চ্যানেলটি কোন বিষয়ে ভিডিও তৈরি করছে, দর্শকের দেশের অবস্থান, বিজ্ঞাপনদাতার ধরন এবং ভিডিওর এনগেজমেন্ট লেভেল ইত্যাদির ওপর।

তবুও সাধারণভাবে, ইউটিউবে ১ হাজার ভিউ থেকে আয় ০.৫০ থেকে ৫ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৫ টাকা থেকে ৫৫০ টাকার মতো। তবে ইউটিউবে আয়ের মূল উৎস হলো বিজ্ঞাপন। যখন দর্শকরা আপনার ভিডিও দেখে তখন সেখানে বিজ্ঞাপন দেখানো হয়। এর জন্য আপনাকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা দেয় ইউটিউব।

জেনে নিন ইউটিউবে আয় বাড়াতে ভিউ বাড়ানোর কিছু কৌশল-

মানসম্পন্ন কনটেন্ট তৈরি করুন

প্রথম এবং প্রধান শর্ত হলো মানসম্পন্ন কনটেন্ট তৈরি করা। কনটেন্টের মান যত ভালো হবে, তত বেশি মানুষ ভিডিওটি উপভোগ করবে, যা ভিউ এবং এনগেজমেন্ট বাড়াতে সহায়ক। নির্দিষ্ট একটি টপিক বা বিষয় নিয়ে চ্যানেল তৈরি করলে দ্রুত দর্শকদের আগ্রহ অর্জন করা সম্ভব হয়।

সঠিক টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন

আকর্ষণীয় এবং ইনফর্মেটিভ টাইটেল, থাম্বনেল এবং ডিসক্রিপশন দর্শকদের আকৃষ্ট করতে সাহায্য করে। টাইটেল এবং ডিসক্রিপশনে সঠিক কীওয়ার্ড ব্যবহার করে ভিডিওটির জন্য সার্চ র‌্যাংকিং বৃদ্ধি করা যায়।

আরো পড়ুন : কেন বজ্রপাতের সময় ফোন ব্যবহারে নিষেধ করা হয়?

এসইও অপ্টিমাইজেশন

ভিডিওর জন্য সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (এসইও) খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশনে কীওয়ার্ড ব্যবহার করে ভিডিওটিকে ইউটিউব সার্চে টপ পজিশনে নিয়ে আসা সম্ভব।

আপলোডের নিয়মিত সময়সূচী অনুসরণ করা

নিয়মিতভাবে ভিডিও আপলোড করলে দর্শকদের আগ্রহ বৃদ্ধি পায় এবং সাবস্ক্রাইবাররা নিয়মিত ভিডিও পেতে থাকে, যা ভিউ বাড়াতে সাহায্য করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা

নিজের ভিডিওগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। এটি আপনার ভিডিওর ভিউ বাড়াতে সাহায্য করতে পারে।

ট্রেন্ডি ও জনপ্রিয় বিষয় বেছে নেওয়া

বর্তমান ট্রেন্ড অনুযায়ী বিষয়বস্তু তৈরি করুন। কোনো বিষয় যদি প্রচলিত হয়, তাহলে সে বিষয় নিয়ে ভিডিও তৈরি করলে দর্শকদের আকর্ষণ করা সহজ হয়।

এনগেজমেন্ট বাড়াতে কল টু অ্যাকশন ব্যবহার

ভিডিওর শেষে বা মাঝখানে দর্শকদেরকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অনুরোধ করতে পারেন। এটি চ্যানেলের এনগেজমেন্ট বাড়াতে সহায়ক হবে।

ভিউয়ারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা

ভিডিওর কমেন্টে ভিউয়ারদের প্রশ্নের উত্তর দেওয়া, তাদের সঙ্গে যোগাযোগ রাখা একটি পজিটিভ ইমপ্রেশন তৈরি করে, যা তাদেরকে চ্যানেলের নিয়মিত দর্শকে পরিণত করতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই.কে.জে/

ইউটিউব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250