সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

তিতাস গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য বুধবার (২৩শে অক্টোবর) দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২২শে অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সেখানে বলা হয়, সম্মানিত গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তিতাস গ্যাসের পাইপলাইন জরুরি স্থানান্তরের কাজের জন্য আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা চিনিশপুর, আবেদ টেক্সটাইল ঘোড়াদিয়া, থার্মেক্স গ্রুপ, বৈশাখ স্পিনিং, কারার চর, শিবপুর, নরসিংদী ও তদসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ওআ/কেবি

গ্যাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250