রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ

ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বুধবার (২৯শে মে) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দিল্লির মুঙ্গেসপুরের আবহাওয়া অফিস দুপুর ২টা ৩০ মিনিটে তাপমাত্রা ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে।

এই অস্বাভাবিক তাপমাত্রার কারণে রাজধানী দিল্লিতে বিদ্যুতের চাহিদা রেকর্ড ৮ হাজার ৩০২ মেগাওয়াটে পৌঁছেছিল বলে জানিয়েছেন এক বিদ্যুৎ কর্মকর্তা। গরমের কারণে দিল্লির সাধারণ বাসিন্দারা পাওয়ার-ইনটেনসিভ এসি বেশি পরিমাণে চালু করেছেন বলেও জানান তিনি।

আরো পড়ুন: সৌদিতে নাইট ক্লাব চালু, ঢুকতে পারবেন নারীরাও

দেশটিতে আরও যেসব জায়গায় ৫০ ডিগ্রি বা তারও বেশি তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে সেগুলোর দুটিই মরুভূমির রাজ্য রাজস্থানে রেকর্ড করা হয়েছে।

নিউম্যারিকেল ওয়েদার প্রেডিকশন (এনডব্লিউপি) ডাটা যেটি বর্তমান আবহাওয়া পর্যবেক্ষণ এবং ভবিষ্যত আবহাওয়ার পূর্বাভাস দিতে কম্পিউটার মডেল ব্যবহার করে থাকে, তারা জানিয়েছে, ৩০শে মে’র মধ্যে তাপমাত্রা কমে আসবে।

এছাড়া বৃহস্পতিবার (৩০শে মে) বঙ্গোপসাগর থেকে আদ্র বাতাস প্রবেশ করা শুরু করলে উত্তর প্রদেশের তাপমাত্রা কমতে শুরু করবে।

আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনোর কারণে গত দুই বছর ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অস্বাভাবিক তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। কোথাও কোথাও তাপমাত্রা এতই বৃদ্ধি পেয়েছে যেটি সাধারণ মানুষের সহ্যসীমার বাইরে চলে গেছে।

সূত্র: এনডিটিভি 

এইচআ/ আই.কে.জে/ 

তাপমাত্রা ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250