সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

মোটরসাইকেল চালানোর দিন আজ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৪

#

মোটরসাইকেল কেউ শখে ব্যবহার করেন, কেউবা জীবনযাপনের প্রয়োজনে।

আপনি কি জানেন, শখের এই বাহনটিরও একটি দিবস রয়েছে। কি শুনতে অবাক লাগছে। তাহলে জেনে নিন অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার, সে হিসাবে আজ ১২ই অক্টোবর, মোটরসাইকেল চালানোর দিবস। দিবসটি ২০১৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে।

ডানলপ মোটরসাইকেল কোম্পানির পণ্য ব্যবস্থাপক চ্যাড গিয়ার এই দিবসের উদ্যোক্তা। এখানে বলে রাখা ভালো, ১৮৮৭ সালের অক্টোবরে জন বয়েড ডানলপ উদ্ভাবন করেন বায়ু ভরা টায়ার, যা মোটরসাইকেল জগতে নিয়ে আসে যুগান্তকারী পরিবর্তন।

আজকের এই দিনে সবচেয়ে ভালো উপায় হলো রাস্তায় বের হওয়া, তারপর স্বাধীনভাবে মোটরসাইকেল চালানো। মাথায় অবশ্যই হেলমেট পরে নিবেন। আর পকেটে রাখবেন ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের নিবন্ধন সনদসহ যাবতীয় কাগজ।

সারা বিশ্বে মোটরসাইকেল দিবস উদযাপন করা হয় নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে। বিশেষ করে আমাদের দেশে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা উচিত।

ওআ/

মোটরসাইকেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250