শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

আবারও কি এক হচ্ছেন অর্জুন-মালাইকা?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

একসময় বলিউডের অন্যতম আলোচিত ‘পাওয়ার কাপল’ ছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। দীর্ঘ ছয় বছরের সম্পর্কের পর ২০২৪ সালে তাদের সম্পর্কে ভাঙন ধরে। তবে বিচ্ছেদের পরও এই দুই তারকার সম্পর্ক নিয়ে একাধিকবার জল্পনা তৈরি হয়েছে বলিপাড়ায়।

বিশেষ করে মালাইকার বাবার প্রয়াণের সময় পাশে দাঁড়াতে ছুটে যান অর্জুন কাপুর, যা নতুন করে আলোচনার জন্ম দেয়। তাদের বর্তমান সম্পর্কের সমীকরণ ঠিক কোথায় দাঁড়িয়ে, সে বিষয়ে এবার নিজেই মুখ খুললেন মালাইকা।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে মালাইকা বলেন, ‘আমার মনে হয়, রাগ, আঘাত, ক্রোধ—এই অনুভূতিগুলো নির্দিষ্ট সময় পর্যন্তই থাকে। প্রত্যেক মানুষের জীবনেই এমন মুহূর্ত আসে। আমরা সবাই মানুষ, তাই রাগ, কষ্ট বা হতাশা অনুভব করাটাই স্বাভাবিক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই ধীরে ধীরে সেরে যায়। সময়ই সব ঠিক করে দেয়।’

দীর্ঘ সম্পর্কের পর বিচ্ছেদের পর সমীকরণ কেমন—এই প্রশ্নে মালাইকা স্পষ্ট করেন, ‘আসলে আলাদা কিছুই হয়নি। যা-ই হয়ে থাকুক না কেন, ও আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে আমি সত্যিই আমার অতীত নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। আবার ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়েও কিছু বলতে চাই না। এসব নিয়ে ইতিমধ্যেই অনেক কিছু লেখা হয়ে গেছে।’

মালাইকার এই বক্তব্যের পর ফের প্রশ্ন উঠছে—অর্জুন ও মালাইকার সম্পর্ক কি শুধুই অতীত, নাকি সময়ের সঙ্গে সঙ্গে নতুন কোনো সমীকরণের দিকেই এগোচ্ছে এই তারকা যুগল?

জে.এস/

মালাইকা অরোরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250