বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত

নিঃসঙ্গতা কাটাতে ১০৩ বছর বয়সে বিয়ে করলেন বৃদ্ধ হাবিব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিঃসঙ্গতা কাটাতে ১০৩ বছর বয়সে আবার বিয়ে করলেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালের বাসিন্দা হাবিব নাজার। তার নতুন স্ত্রী ফিরোজ জাহানের বয়স ৪৯ বছর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হাবিব ও ফিরোজের বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ফিরোজের সাথে বিয়ে করে অটোতে বাড়ি ফিরছেন হাবিব ।

হাবিব ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। নিঃসঙ্গতা কাটাতেই তৃতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

হাবিব বলেন, ‘আমার প্রথম স্ত্রী ছিলেন নাসিকের বাসিন্দা। দ্বিতীয়বার লক্ষ্ণৌয়ে গিয়ে আবার বিয়ে করি আমি। তবে আমার দ্বিতীয় স্ত্রীরও মৃত্যু হয়। তারপর থেকেই বড় একা লাগত। কিছু দিন আগেই ফিরোজের সাথে আমার আলাপ হয়। ফিরোজও জীবনসঙ্গীর খোঁজ করছিল। তাই আমরা বিয়ের সিদ্ধান্ত নেই।’

বিয়ের পর বেশ সুখেই জীবন কাটছে ফিরোজের। হাবিবের সঙ্গ পেয়ে বেশ খুশি তিনি।ফিরোজ বলেন, ‘আমিও একাকিত্বে ভুগছিলাম। আমার জীবনে হাবিবকে পেয়ে বেশ খুশি আমি। নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি, কেউ আমায় জোর করেনি। আমার স্বামী একেবারে সুস্থ রয়েছেন, ওর কোনো রকম শারীরিক সমস্যা নেই।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

ওআ/


বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250