রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের *** শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা *** জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী *** রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী *** ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: এসআরবি *** গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা দেখছে সরকার *** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল? *** সৌদি আরব ‘ভেঙে পড়ছে’, কেন বলছেন ডোনাল্ড ট্রাম্প *** দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছুটির দিনে রাধঁতে পারেন ঝুরা মাংসের সঙ্গে খিচুড়ি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিনে কার না ইচ্ছা করে একটু ভালো কিছু খেতে। তাই এবারের সাপ্তাহিক ছুটির দিনে একটু মজাদার কিছু খেতে রান্না করতে পারেন ঝুরা মাংসের সঙ্গে খিচুড়ি। পেটের সাথে সাথে ভরে উঠবে মনও। রইলো রেসিপি- 

ঝুরা মাংস বানানোর উপকরণ

গরুর চাকা মাংস ৪ কেজি, পেঁয়াজকুচি ১ কেজি, রসুনবাটা ৩ টেবিল চামচ, আদাবাটা আধা কাপ, দারুচিনি ৬ টুকরা, এলাচি ১০-১২টি, তেজপাতা ৪টি, তেল আধা লিটার, লবণ পরিমাণমতো।

আরো পড়ুন : সকালের নাস্তায় খেতে পারেন মজাদার আম-চিয়া পুডিং

ঝুরা মাংসের প্রণালি

মাংস ধুয়ে টুকরা করে নিন। ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। তেল গরম করে পেঁয়াজ অল্প ভেজে নিতে হবে। সব মসলা কষিয়ে গোশত দিয়ে দিন। অল্প আঁচে রান্না করতে হবে। কয়েক দিন ধরে রান্না করতে থাকুন। ভেঙে ঝুরঝুরে হয়ে গেলে হাঁড়ি থেকে ঝুরা মাংস তুলে সংগ্রহ করতে হবে।

খিচুড়ির উপকরণ

কাটারিভোগ চাল ১ কেজি, মসুর ডাল ১ কাপ, মুগের ডাল ২ কাপ, আদাকুচি ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ১০-১২টি, দারুচিনি ৪ টুকরা, ছোট এলাচি ৪টি, লবঙ্গ ৭-৮টি, তেজপাতা ২টি, শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ বা পরিমাণমতো, হলুদগুঁড়া ১ চা-চামচ, তেল ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজকুচি আধা কাপ, বেরেস্তা ২ টেবিল চামচ, ঝুরা মাংস ২ কাপ।

খিচুড়ির প্রণালি

মুগের ডাল অল্প ভেজে নিন। চাল–ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংস বেরেস্তা আর কাঁচা মরিচ বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে রাখুন। ৪ লিটার পানি দিয়ে রান্না করতে হবে। চাল–ডাল সেদ্ধ হয়ে পানি কমে গেলে ঝুরা মাংস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। বাকি উপকরণ দিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

এস/কেবি


রেসিপি ঝুরা মাংসের সঙ্গে খিচুড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250