বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

সকালের নাস্তায় খেতে পারেন মজাদার আম-চিয়া পুডিং

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৮ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

চিয়া সিডকে সুপারফুড বলা হয়। চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। পানিতে চিয়া সিড ভিজিয়ে খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। ফলে ক্ষুধা কম লাগে এবং বার বার খাওয়ার প্রবণতা কমে। এতে বাড়তি যোগ করা যায় আম। আম শুধু স্বাদে তৃপ্তিই জোগায় না, পুষ্টিরও জোগান দেয়। সকালের নাস্তায় আম আর চিয়া সিডের পুডিং খেলে সারাদিন চাঙ্গা থাকবেন। বানানোও দারুণ সোজা। রইলো রেসিপি-

আরো পড়ুন : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের কোয়াব তৈরির রেসিপি

উপকরণ

চিয়া সিড ৩ টেবিল চামচ,

তরল দুধ ১ কাপ,

পাকা আম পরিমাণমতো, 

ভ্যানিলা এসেন্স ১/৪ চা চামচ,

মধু স্বাদমতো এবং সাজানোর জন্য বাদাম কুচি।  

প্রণালী

৩ টেবিল চামচ চিয়া সিডের সঙ্গে ১ কাপ তরল দুধ মিশিয়ে নিন। ১ থেকে ৪ চা চামচ ভ্যানিলা এসেন্স ও স্বাদমতো মধু মেশান। ভালো করে সব কিছু মিশিয়ে সারারাত ফ্রিজে রেখে দিন। সকালে মিশ্রণটির উপর আমের টুকরা আর বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন স্বাস্থ্যকর আম-চিয়া পুডিং।

এস/ আই.কে.জে/

রেসিপি আম-চিয়া পুডিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250