মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

১৮ বছর বয়সে ১৪ পর্বতশৃঙ্গ জয়ের রেকর্ড!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বয়স মাত্র ১৮, এরই মধ্যে বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গ জয় করে ফেলেছেন। যেগুলোর উচ্চতা ৮ হাজারের বেশি। নেপালের নিমা রিনজি শেরপা বিশ্বরেকর্ডও করে ফেলেছেন। সারা বিশ্বে সবচেয়ে কম বয়সে ১৪টি আট হাজারি শৃঙ্গ জয় করার নজির তৈরি করেছেন নিমা।

সম্প্রতি চিনে মাউন্ট শিশাপাংমা জয় করার পরেই এই পালক জুড়েছে নিমা রিনজি শেরপার মুকুটে। এই অভিযানে নিমার সঙ্গী ছিলেন পাসাং নুরবু শেরপা। তবে এই জয় তিনি করেছেন মাত্র ২ বছরে। নিমা তার অভিযান শুরু করেছিলেন যখন তার বয়স ১৬ বছর ১৬২ দিন।

২০২২ সালের সেপ্টেম্বরে মানাসলু শৃঙ্গ জয় করেন নিমা। ২০২৩ -এর মে, যখন নিমার বয়স ১৭ বছরের একটু বেশি। তখন মাত্র ১০ ঘণ্টায় এভারেস্ট এবং লোৎসে জয় করেছিলেন। ওই বছরেই জুন মাসে নাঙ্গা পর্বত জয় করে আরও একটি রেকর্ড করেছিলেন নিমা। তিনিই সবচেয়ে কনিষ্ঠ অভিযাত্রী যিনি এই পর্বত জয় করেছেন। ২০২৩ সালেই কারাকোরাম-টু ছাড়া একাধিক আট হাজারি শৃঙ্গ জয় করেছিলেন নিমা।

আরো পড়ুন : বলুন তো দেখি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ কে?

নিমা রিনজি শেরপার পরিবারেও অনেকেই পর্বতারোহণের সঙ্গে যুক্ত। তাই ছোট থেকেই তার এদিকে ঝোঁক। তবে শুধু শেরপা হয়েই থাকতে চাননি, চেয়েছেন পর্বতারোহী হতে, জয় করতে।

নিমা জানিয়েছেন, মনে করা হয় শেরপারা শুধু অভিযাত্রীদের সাহায্য করার জন্য রয়েছেন। নতুন প্রজন্মের শেরপারা এই ধারণা ভেঙে উঁচুতে উঠতে পারবেন। তিনি আরও বলেন আমরা (শেরপারা) সবসময় যন্ত্র বহন করি, খাবার, ওজন বহন করি। দড়ির মই তৈরি করি। আবহাওয়ার পরিস্থিতির খেয়াল রাখি। অন্যদের নিরাপত্তায় নজর রাখি। উদ্ধারকাজে নজর দিই। কিন্তু আমাদের নাম সবসময় নীচের দিকে থাকে। যখন আমি সিদ্ধান্ত নিলাম পাহাড়ে চড়ার সেটা আমি আমার গোষ্ঠীর জন্যই নিয়েছে।

সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে তিনি লিখেছেন, এই অভিযান শুধু আমরা ব্যক্তিগত যাত্রার শেষ ছিল না, এটা সেই সব শেরপাদের জন্য শ্রদ্ধার্ঘ, যারা সবসময় তাদের জন্য বেঁধে দেওয়া সীমা ভাঙার চেষ্টা করেছেন। পর্বতাভিযান আমাদের সহ্য ক্ষমতা, শক্তি এবং প্যাশনের পরীক্ষা।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

এস/কেবি


পর্বত শৃঙ্গ জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250