শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে *** অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির *** মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি *** ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ঘোষণা বাকি

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির নির্দিষ্ট সময় নেই: ভারতীয় সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ১৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে তাদের যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। সেই সঙ্গে প্রতিবেশি দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদের কোনো নির্দিষ্ট সময় সীমা নেই। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গতকাল শনিবার (১৭ই মে) ভারতের একজন সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি অনির্দিষ্ট সময়ের জন্য অব্যাহত থাকবে।

আজ রোববার (১৮ই মে) পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হবে এমন ধারণা উড়িয়ে দিয়ে ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘নয়াদিল্লি ও ইসলামাবাদের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস) আলাপচারিতায় যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাতে কোনো নির্দিষ্ট মেয়াদ নেই।’

এদিকে ভারতের বার্তাসংস্থাগুলো বলছে, রোববার ভারত ও পাকিস্তানের ডিজিএমওদের মধ্যে কোনো আলোচনা হওয়ার সময়সূচী নির্ধারিত ছিল না। যদিও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গত শুক্রবার (১৬ই মে) ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি আগামী ১৮ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে ১০ই মে ট্রুথ সোশ্যালে আমেরিকার প্রেসিডেন্ট লিখেছিলেন, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, আমেরিকার মধ্যস্থতায় রাতব্যাপী দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ এর পরে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা ভারত ও পাকিস্তান পৃথকভাবে নিশ্চিত করে।

আরএইচ/

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250