বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন ও আগামীর চ্যালেঞ্জ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (১৮ই জানুয়ারি) নবগঠিত সরকারের প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় সদ্যবিদায়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের মূল্যায়ন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আগামীর চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।

সরকারের সামনের চ্যালেঞ্জগুলো কী—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা চ্যালেঞ্জ নিয়েই এসেছি। আমাদের প্রধান লক্ষ্য হলো দেশকে গড়ে তোলা। আমাদের প্রধানমন্ত্রী একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতেই এই মন্ত্রিসভা গঠিত হয়েছে, যা মানুষের সমস্যা সমাধান করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের সবকিছুর মূলে থাকবে গণতন্ত্র। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় সরাসরি তৃণমূলের মানুষের সঙ্গে সম্পর্কিত। আমি নিজেও একসময় স্থানীয় সরকারের সঙ্গে যুক্ত ছিলাম, যা আমার জন্য একটি বাড়তি সুবিধা।’

দেশের ভঙ্গুর আইনশৃঙ্খলা ও অর্থনীতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘পরিস্থিতি আপনারা যতটা খারাপ ভাবছেন, আসলে ততটা খারাপ না। আইনশৃঙ্খলা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ব্যাংকিং খাত নিয়ন্ত্রণে এসেছে এবং ব্যাষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরেছে। সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা একে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারব।’

তথাকথিত ‘মব জাস্টিস’ নিয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিগত দেড় বছরে যা হয়েছে, তা আমরা নিয়ন্ত্রণ করব। একটি বড় গণ-অভ্যুত্থানের পর সবকিছু রাতারাতি ঠিক হয়ে যায় না। তবে এখন একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আছে, যা আমাদের জন্য বড় অর্জন।’

নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক হওয়া নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে। আওয়ামী লীগের বিষয়ে সরকারের ভবিষ্যৎ সিদ্ধান্তের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি রাজনৈতিক বিষয় এবং মন্ত্রিসভায় আলোচনার পর বিস্তারিত জানানো হবে।’

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবেন কিনা, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘প্রয়োজন নেই। কারণ তারা একটা বিশেষ মুহূর্তে দায়িত্ব নিয়েছে। সেই সময়, আমি মনে করি, আমার দলও মনে করে যতটুকু প্রয়োজন ছিল, তারা সেই কাজের সিংহভাগ করতে পেরেছে। মূল সমস্যাটা কী ছিল? ট্রানজিশন টু ডেমোক্রেসি। সেটা তো তারা করে দিয়ে গেছে। সুতরাং ইউ মাস্ট গিভ ক্রেডিট টু দেম (তাদের সেই কৃতিত্ব)। দিতেই হবে। তারা অনেক ভালো কাজ করেছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250