সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

‘জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার রাখব না, এক হয়ে যাবে দুই বাংলা’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভোটার তালিকা সংশোধন (এসআইআর) ঘিরে এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপ বেড়ে চলেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ (এমপি) জগন্নাথ সরকার। ভোটে জিতলে 'দুই বাংলা এক হয়ে যাবে' বলে মন্তব্য করেন তিনি।

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বানপুরে এক সভায় তিনি এ মন্তব্য করেন। বানপুরের এক সাংগঠনিক সভায় বেশ কয়েকজন নতুন কর্মী বিজেপিতে যোগ দেওয়ায় দলের শক্তি বৃদ্ধি হয়েছে বলে দাবি করা হয়। সেখানে এমপি জগন্নাথ সরকার বলেন, 'কথা দিচ্ছি, এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।' খবর হিন্দুস্তান টাইমসের।

এই বিজেপি নেতা আরও বলেন, 'তৃণমূল জিতলেও কাঁটাতার আর থাকবে না। কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে।' বিজেপি নেতারা প্রায়ই দাবি করেন, বাংলাদেশ থেকে ব্যাপক হারে ভারতে অনুপ্রবেশের কারণে কিছু রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে। এই অনুপ্রবেশের পেছনে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের পরোক্ষ মদদ আছে বলেও তাদের দাবি। 

অনুপ্রবেশকারীদের উৎখাত করার হুঁশিয়ারি দিয়েই এসআইআরকে প্রধান নির্বাচনি হাতিয়ার করেছে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপির এমপির এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে।

তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ জগন্নাথের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, 'জগন্নাথ সরকারের মন্তব্যে বিজেপির দ্বিচারিতা প্রকাশ্যে এল। একদিকে তারা বলছে অনুপ্রবেশ বন্ধ করতে হবে, অন্যদিকে তারাই বলছে, কাঁটাতার তুলে দেব। তাদের এই দ্বিচারিতা বাংলার মানুষ বুঝে নেবেন।'

জে.এস/

পশ্চিমবঙ্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250