রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ফোর্থ ওয়াল থিয়েটারের নাটক

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১১ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৫

#

‘৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে উপজীব্য করে মঞ্চে একাধিক নতুন নাটকের উদ্যোগ নিয়েছে শিল্পকলা একাডেমি। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ শুক্রবার (১১ই জুলাই) রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হচ্ছে ফোর্থ ওয়াল থিয়েটার নাট্যদলের নাটক ‘৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি’। নাটকটি রচনা ও নির্দেশনায় লাহুল মিয়া এবং নাট্যপরিকল্পনায় আছেন আব্দুল মুনিম তরফদার।

নির্দেশক জানিয়েছেন, ডিস্টোপিয়ান শৈলীতে নির্মিত নাটকটি একটি স্বৈরশাসিত রাষ্ট্রে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় প্রোপাগান্ডা, দমন-পীড়ন এবং নাগরিক প্রতিরোধের এক কাব্যিক ভাষ্য। যেখানে স্বাধীনতা হয়ে ওঠে পণ্য, কবিতা হয় রাষ্ট্রদ্রোহ আর শিশুদের রং হয় বিপ্লবের প্রতীক। নাটকের কেন্দ্রে রয়েছেন এক শিক্ষক, এক শিশু এবং এক মায়ের আর্তি; যেখান থেকে জন্ম নেয় নতুন সম্ভাবনার আলো।

নির্দেশক লাহুল মিয়া বলেন, ‘৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি নাটকটি শুধু প্রযুক্তিগত বার্তা নয়, বরং একটি রাষ্ট্রিক বাস্তবতা ও মানবিক ট্র্যাজেডি। আমরা চেষ্টা করেছি সময়ের ভাষা খুঁজতে। যেখানে ব্যঙ্গ, থ্রিল, শোক, প্যাথস ও র‍্যাপ পাশাপাশি দাঁড়ায়। ভাষার পাশাপাশি চতুর্থ প্রাচীর ভাঙা হয়েছে, যেন দর্শক নিজেই নাটকের অংশ হয়ে ওঠে।’

৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল মুনিম তরফদার, এঞ্জেলিনা পিয়ানা রোজারিও, এ এইচ এম সাহেদুল আলম, ফারিহা তাসনীম হৃদি, হাদী আকাশ, শেখ সায়েম হোসেন, রাইসুল ইসলাম রোমান, তাসনোভা সানজিদা, ইসরাত মীম, মাহাবুব আলম হৃদয় ও জান্নাতুল ফেরদৌস তোয়া।

জে.এস/

মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250