বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

কাকরাইল অফিসে কার্যক্রম শুরু রওশনপন্থিদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩০ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন রওশনপন্থি নেতারা। শুরুতে প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা। এরপর মোনাজাত করেন তারা।

শুক্রবার (২রা ফেব্রুয়ারি) সকাল ৮টায় অন্তবর্তীকালীন মহাসচিব কাজী মামুনুর রশীদের নেতৃত্বে তারা কার্যালয়ে যান।

কার্যালয়ে প্রবেশ করে কাজী মামুনুর রশীদ বলেন, আমরা আজ (শুক্রবার) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলাম। আমরা দলকে এগিয়ে নিতে নিজেদের ঐক্যবদ্ধ করছি। সাবেক চেয়ারম্যান জিএম কাদের ও সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু দলের বিস্তর ক্ষতি করেছেন। দলের ইমেজ নষ্ট করেছেন। আমরা দলকে পুনরায় শক্তিশালী করছি।

আরো পড়ুন: দ্রব্যমূল্য নিয়ে আমরা চিন্তিত: ওবায়দুল কাদের

তিনি বলেন, পার্টি চেয়ারম্যান বেগম রওশন এরশাদ দলের দায়িত্ব নেওয়ার পর দলে প্রাণ ফিরে এসেছে। আমরা জাতীয় পার্টিতে তাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। জিএম কাদের, মুজিবুল হক চুন্নুর জন্য দলের আজ বেহাল অবস্থা। তাদের নেতৃত্বে দলের নেতাকর্মীদের আর আস্থা নাই। প্রয়োজনে তাদের অন্য কোনো পদের দায়িত্ব দেওয়া হবে।

এসময় জাপার নবনিযুক্ত মুখপাত্র ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তর জাপার আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, মহানগর জাপার সদস্য সচিব ও পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, পার্টির সাবেক ছাত্রনেতা খন্দকার মনিরুজ্জামান টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

এইচআ/ আই.কে.জে/

জাপা রওশনপন্থি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250