বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

পরমের বাড়িতে যেতে চাইলেন সাবেক প্রেমিকা স্বস্তিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরমের বিয়ের পর স্বস্তিকার সঙ্গে নানা সম্পর্ক টেনে ব্যাপক সমালোচনা হয়। এবার পরমের সঙ্গে ঘনিষ্ঠতার কথা নিজেই জানালেন অভিনেত্রী।

অভিনেত্রী বরাবরই বেশ অন্যরকম। নিজের প্রসঙ্গে নানা মন্তব্য করতে তিনি ভালবাসেন। কিছুদিন ধরে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে পরমব্রত চ্যাটার্জী এবং সৃজিত মুখার্জির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে।

অভিনেত্রী বলেন, আমার সঙ্গে দুজনেরই বেশ ভালো বন্ধুত্ব। পুরনো খারাপ স্মৃতি আর মনে রাখতে চাই না। আজ অবধি এমন হয়নি তার জীবনে। সবার সঙ্গে সময় কাটিয়ে ভালো কিছু মনে করতে চাই। 

আরো পড়ুন: জায়েদ খানের ‘সোনার চর’ বিনা কর্তনে ছাড়পত্র পেল

স্বস্তিকা বলেন, আমি অনুষ্ঠান শেষে পরমকে জড়িয়ে বললাম ভালো থাকিস! তখনই আমায় বলল যে, বাড়িতে ডাকব তোকে। আমিও হেসে বললাম, পিয়ার জন্য হলেও যাব ওর বাড়িতে। আমি পিয়াকে অনেকদিন চিনি। আর পরমব্রত কার বর হলো, সেসব দেখার প্রয়োজনীয়তা নেই।

অভিনেত্রী আরও বলেন, খারাপ মনে রাখলে আমাদের নিজেদের ক্ষতি। তাই, ভালোটাই মনে রাখার চেষ্টা করি। 

উল্লেখ্য, কিছুদিন আগে পরমব্রত, সৃজিত ও স্বস্তিকার বেশ সুন্দর বন্ধুত্ব চোখে পড়ে সবার। দুজনের পোশাক ঠিক করতে দেখা যায় স্বস্তিকাকে। তারপর থেকেই শুরু হয় ট্রোলিং। যদিও পরে স্বস্তিকা নিজে সবটাই খোলসা করে দিয়েছেন।

এসি/  আই.কে.জে



স্বস্তিকা পরম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250