রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

নৌবাহিনীর বেসামরিক পদের পরীক্ষা শুরু ২৮শে সেপ্টেম্বর

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৫

#

প্রতীকী ছবি

বাংলাদেশ নৌবাহিনীতে নবম গ্রেডের বেসামরিক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৮শে সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। এতে মোট ৬১ জন প্রার্থী অংশ নেবেন।

শনিবার (১৩ই সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুর রউফ মণ্ডল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, সম্প্রতি প্রতিষ্ঠানটির বেসামরিক একাধিক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

পদগুলো হলো: ইন্সট্রাক্টর (সিএসও-৩) ; এএনএসও (সিএসও-৩) এবং এএএসও (সিএসও-৩)। এসব পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পদভিত্তিক রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

মৌখিক পরীক্ষার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্সট্রাক্টর পদে আগামী ২৮শে সেপ্টেম্বর, এএনএসও পদে ২৯শে সেপ্টেম্বর এবং ৩০শে সেপ্টেম্বর এএএসও পদের মৌখিক পরীক্ষা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে।

প্রতিদিনের পরীক্ষাগুলো বেলা ২টা থেকে শুরু হবে। প্রার্থীদের প্রবেশপত্রে বর্ণিত সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও অন্যান্য সনদপত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সঙ্গে নিয়ে আসতে বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

জে.এস/

নৌবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250