বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

৬ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ড্র লিভারপুলের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৩ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আরও এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড ও লিভারপুল। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-৩ গোলে ড্র করেছে তারা। নিউক্যাসেলের মাঠ সেইন্ট জেমস পার্কে জোড়া গোল করেন লিভারপুুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

বুধবার (৪ঠা ডিসেম্বর) ৩৫ মিনিটে আলেক্সান্ডার আইস্যাকের গোলে প্রথমে লিড নেয় নিউক্যাসেল। বিরতির আগে এই শোধ করতে পারেনি লিভারপুল।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিট পরই সমতায় ফেরে লিভারপুল। গোল করেন কার্টিস জোনস। ইংলিশ মিডফিল্ডারকে অ্যাসিস্ট করেন সালাহ।

১২ মিনিট পর আবারও এগিয়ে যায় নিউক্যাসেল। এবার স্বাগতিক দলের হয়ে গোল করেন অ্যান্থনি গর্ডন। থ্রো বলে ইংলিশ উইঙ্গারকে অ্যাসিস্ট করেন আইস্যাক।

আরো পড়ুন : গায়ানায় প্রথম জয়ের দেখা পেলো রংপুর

লিভারপুল ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ার জোড়া গোল করেন সালাহ। মিশরীয় সুপারস্টারের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। তখন মনে হয়েছে, আরও একটি জয় পেতে যাচ্ছে আর্নে স্লটের দল। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারায় অলরেডরা।

নিউক্যাসেলের হয়ে ৯০ মিনিটে গোল করেন ফ্যাবিয়ান শার। এতে শেষ বাঁশি বেজে ওঠার আগে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ শেষ হয় ৩-৩ সমতায়। এতে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট হতে হয় দুই দলকে।

১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে বরাবরেই মতো শীর্ষে আছে লিভারপুল। এখনো দ্বিতীয় স্থানে থাকা চেলসি থেকে ৭ পয়েন্ট বেশি অলরেডদের। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১০তম স্থানে আছে নিউক্যাসেল।

এস/ আই.কে.জে/       



লিভারপুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250